বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

২০২৭ সালে রমজানসহ ধর্মীয় দিবস কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

২০২৭ সালে রমজানসহ ধর্মীয় দিবস কবে, জানা গেল সম্ভাব্য তারিখ
২০২৭ সালে রমজানসহ ধর্মীয় দিবস কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

২০২৭ সালের ধর্মীয় ছুটি ও গুরুত্বপূর্ণ ইসলামি দিবসগুলোর সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি শুরু হবে পবিত্র রমজান মাস। এক মাসের রোজা শেষে ৯ মার্চ উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। আর ৫ মার্চ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে কদর।

২০২৭ সালে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিন ধরে উদযাপিত হবে। এর আগের দিন, ১৫ মে পালিত হবে পবিত্র আরাফাতের দিন।

এ ছাড়া, ৪ থেকে ৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২ থেকে ২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ১৫ জুন পবিত্র আশুরা এবং ১৪ থেকে ১৫ আগস্ট মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী ঈদে মিলাদুন্নবী পালিত হবে। পাশাপাশি ২৪ থেকে ২৫ ডিসেম্বর শবে মেরাজের আরেকটি সম্ভাব্য তারিখও ক্যালেন্ডারে উল্লেখ করা হয়েছে।

কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন জানিয়েছে, এসব তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই চূড়ান্তভাবে ধর্মীয় দিবস ও উৎসবের তারিখ এক দিন এদিক-সেদিক হতে পারে।

অন্যদিকে জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ওপর ভিত্তি করে ইতোমধ্যে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক গালফ নিউজ। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে— ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে ওই সময় নতুন চাঁদ দেখার ওপর রমজান শুরুর তারিখ চূড়ান্ত হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদের অনুসন্ধান করা হবে। ওইদিন আকাশে চাঁদ দেখা গেলে সেদিন সন্ধ্যায় প্রথম তারাবিহ নামাজ আদায় করা হবে এবং রাতে সেহরি খেয়ে পরদিন সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে রোজা রাখা শুরু করবেন মুসলিমরা।

অন্যদিকে জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করছে। 

উল্লেখ্য, ২০২৬ সালে পবিত্র রমজান মাস ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৯ মার্চ পর্যন্ত স্থায়ী হয়েছিল এবং ঈদুল ফিতর পালিত হয়েছিল ২০ মার্চ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

২০২৭ সালে রমজানসহ ধর্মীয় দিবস কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream