রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ঢাকা সিলেট মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সরাইলে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য  তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালের দিকে  ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা  নামক  স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাজীপাড়া এলাকার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) ,  রংপুর সদর উপজেলার হরকানি চৌরাপাড়া গ্রামের মোহিদুল ইসলামের ছেলে আসিফ (২৬)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, শুক্রবার রাতে রংপুর থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। শনিবার সকালে বাসটি সরাইলের বেড়তলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো  হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক দুটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

ঢাকা সিলেট মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সরাইলে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য  তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালের দিকে  ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা  নামক  স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাজীপাড়া এলাকার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) ,  রংপুর সদর উপজেলার হরকানি চৌরাপাড়া গ্রামের মোহিদুল ইসলামের ছেলে আসিফ (২৬)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, শুক্রবার রাতে রংপুর থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। শনিবার সকালে বাসটি সরাইলের বেড়তলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো  হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক দুটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream