রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ নারী আসামিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে যথাযথ পুলিশি নিরাপত্তার মাধ্যমে তাঁদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার বিচিত্রা এলাকার আব্দুস ছাত্তারের ছেলে রশিদ খান, বসন্তপুর ইউনিয়ন উদয়পুর গ্রামের মৃত খালেক শিকদারের ছেলে আক্তার শিকদার (৪১); মহারাজপুর গ্রামের ফিরোজ শেখের ছেলে সায়েদ শেখ, ছোট নুরপুর গ্রামের বাসিন্দা কুদরত আলী মন্ডলের ছেলে সাইদ মন্ডল ওরফে মানিক মন্ডল (৩৬), যিনি বর্তমানে রূপপুর বিলডাঙ্গা এলাকায় বসবাস করেন।
এ ছাড়া গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন—চর খানখানাপুর গ্রামের আলাউদ্দিন ওরফে সাত্তার প্রামাণিকের ছেলে সলেমান ফকির, খানখানাপুর গ্রামের মোছা. আমেনা ফকির, চর খানখানাপুর গ্রামের কাকলী এবং আলীপুর গ্রামের হালিম মুন্সির স্ত্রী খুশি বেগম ওরফে ইয়াসমিন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তারের পর রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মতামত