রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জামালপুরে ছাত্রদল নেতাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

মাদকদ্রব্যসহ আটক-৫

জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জ থানার বৈষ্ণবপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। একই  সময় তাদের কাছ থেকে ২১৭ বোতল ভারতীয় মদ ও চোরাচালানে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা  হলেন- বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭), সিফাত (২০), জয়দেবপুরের রুবেল মিয়া (২৭), জানকীপুর মির্ধাপাড়ার ফুরকান হোসেন (১৯) এবং লাউচাপড়া গ্রামের আমান উল্লাহ উদয় (২৭)। এর মধ্যে আমান উল্লাহ উদয় বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-২-এর একটি টহল দল বকশীগঞ্জের বৈষ্ণবপাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে  ৫ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাইপথে ভারতীয় মদ আমদানি করে  দেশের বিভিন্ন জেলায়  বিক্রি করে আসছিলেন।

এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক  জুবায়দুল ইসলাম শামীম জানান, ছাত্রদলের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয় চক্রান্তের শিকার। এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতাসহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন ও সাধারন মানুষের সাথে কথা বলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ঘটনা সত্য হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা হলে ছাত্রদল আমান উল্লাহ উদয়ের  পাশে থাকবে।

জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন জানান, আটক ব্যক্তিদের  বিরুদ্ধে ২৫ অক্টোবর (রোববার) সকালে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(১)(বি)/২৫(ডি) ধারায় বকশীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

জামালপুরে ছাত্রদল নেতাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream