মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও আখের খেত নষ্টের অভিযোগে লিখিত অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে আখের খেত নষ্ট , ভেকু দিয়ে মাটি কেটে নেওয়ার পাঁয়তারা এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এক প্রবাসীর স্ত্রী মলিনা বেগম। ভুক্তভোগী উপজেলার দাউদপুর এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকায় ভুক্তভোগী মলিনা বেগমের পিতা লিয়াকত আলীর সঙ্গে মোজাম্মেল গংসহ চক্রের লোকজন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। গত ২৩ অক্টোবর ২০২৬ ইং তারিখ বিকেলে বাদীর পিতা লিয়াকত আলী মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হলে মোজাম্মেল হক (৩৫), আলমাছ আলী (৮২), মহসিন (৪০) সহ অজ্ঞাতনামা ৫-৬ জন সন্ত্রাসী তার পথরোধ করে। এ সময় অভিযুক্তরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে ভেকু দিয়ে বাদীর কেনা জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করে দেওয়ার হুমকি দেন।

একই দিন সন্ধ্যায় অভিযুক্তরা ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে বাদীর বাড়িতে গিয়ে ভাড়াটিয়াদের অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং বাদীর পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের ভয়ভীতি দেখায়। পরবর্তীতে গত ২৫ অক্টোবর দুপুরে অভিযুক্তরা দলবল নিয়ে বাদীর জমির রোপণকৃত আখের খেত কোপাইয়া নষ্ট করে ফেলে এবং দুই দিনের মধ্যে চাঁদার টাকা না দিলে জোরপূর্বক জমি দখল করে নেওয়ার হুমকি দেয়।

এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে ভুক্তভোগী মলিনা বেগম প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের নিকট আইনগত ব্যবস্থা গ্রহণের আকুতি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত মোজাম্মেল মুঠোফোনে বলেন, অভিযোগকারী মলিনার ভাই ওমর আলী ১০ লাখ টাকার মাটি বিক্রি করে বিদেশ চলে গেছে, তাই তার বাড়ি থেকে মাটি কাটতে গিয়েছি।

এসব বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন, ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও আখের খেত নষ্টের অভিযোগে লিখিত অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে আখের খেত নষ্ট , ভেকু দিয়ে মাটি কেটে নেওয়ার পাঁয়তারা এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এক প্রবাসীর স্ত্রী মলিনা বেগম। ভুক্তভোগী উপজেলার দাউদপুর এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকায় ভুক্তভোগী মলিনা বেগমের পিতা লিয়াকত আলীর সঙ্গে মোজাম্মেল গংসহ চক্রের লোকজন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। গত ২৩ অক্টোবর ২০২৬ ইং তারিখ বিকেলে বাদীর পিতা লিয়াকত আলী মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হলে মোজাম্মেল হক (৩৫), আলমাছ আলী (৮২), মহসিন (৪০) সহ অজ্ঞাতনামা ৫-৬ জন সন্ত্রাসী তার পথরোধ করে। এ সময় অভিযুক্তরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে ভেকু দিয়ে বাদীর কেনা জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করে দেওয়ার হুমকি দেন।

একই দিন সন্ধ্যায় অভিযুক্তরা ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে বাদীর বাড়িতে গিয়ে ভাড়াটিয়াদের অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং বাদীর পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের ভয়ভীতি দেখায়। পরবর্তীতে গত ২৫ অক্টোবর দুপুরে অভিযুক্তরা দলবল নিয়ে বাদীর জমির রোপণকৃত আখের খেত কোপাইয়া নষ্ট করে ফেলে এবং দুই দিনের মধ্যে চাঁদার টাকা না দিলে জোরপূর্বক জমি দখল করে নেওয়ার হুমকি দেয়।

এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে ভুক্তভোগী মলিনা বেগম প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের নিকট আইনগত ব্যবস্থা গ্রহণের আকুতি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত মোজাম্মেল মুঠোফোনে বলেন, অভিযোগকারী মলিনার ভাই ওমর আলী ১০ লাখ টাকার মাটি বিক্রি করে বিদেশ চলে গেছে, তাই তার বাড়ি থেকে মাটি কাটতে গিয়েছি।

এসব বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন, ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream