সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের বৈঠক, অভিযোগ রাশেদ খাঁনের


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের বৈঠক, অভিযোগ রাশেদ খাঁনের
ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের বৈঠক, অভিযোগ রাশেদ খাঁনের

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভারতীয় এক উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপনে বৈঠক করেছেন।

সোমবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খাঁনের দাবি, গত ১৬ অক্টোবর মাগরিবের পর বারিধারার একটি বাড়িতে এ বৈঠক হয়। এতে ভারতীয় ওই গোয়েন্দা কর্মকর্তা ছাড়াও মিয়া গোলাম পরওয়ার, জামায়াত নেতা এ. টি. এম. মা’ছুমসহ মোট তিনজন অংশ নেন।

স্ট্যাটাসে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, যারা সারাক্ষণ ভারতের বিরুদ্ধে কথা বলেন, তারা কী স্বার্থে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক করেছেন?

তিনি আরও বলেন, ভারতীয় কোনো কূটনীতিকের সঙ্গে বৈঠক করা আর দেশটির উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করা এক বিষয় নয়।

তিনি বলেন, মিয়া গোলাম পরওয়ার যদি নৈতিক রাজনীতি করে থাকে আশা করি, তিনি গোপন এই বৈঠকের বিষয়টি খোলাসা করবেন। অন্যথায় ধরেই নেওয়া হবে, রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জামায়াত। এই ষড়যন্ত্রের প্রথম ফাঁদ হলো, আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াতের আন্দোলনের ছক!

বিষয় : বিএনপি রাশেদ খান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের বৈঠক, অভিযোগ রাশেদ খাঁনের

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভারতীয় এক উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপনে বৈঠক করেছেন।

সোমবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খাঁনের দাবি, গত ১৬ অক্টোবর মাগরিবের পর বারিধারার একটি বাড়িতে এ বৈঠক হয়। এতে ভারতীয় ওই গোয়েন্দা কর্মকর্তা ছাড়াও মিয়া গোলাম পরওয়ার, জামায়াত নেতা এ. টি. এম. মা’ছুমসহ মোট তিনজন অংশ নেন।

স্ট্যাটাসে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, যারা সারাক্ষণ ভারতের বিরুদ্ধে কথা বলেন, তারা কী স্বার্থে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক করেছেন?

তিনি আরও বলেন, ভারতীয় কোনো কূটনীতিকের সঙ্গে বৈঠক করা আর দেশটির উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করা এক বিষয় নয়।

তিনি বলেন, মিয়া গোলাম পরওয়ার যদি নৈতিক রাজনীতি করে থাকে আশা করি, তিনি গোপন এই বৈঠকের বিষয়টি খোলাসা করবেন। অন্যথায় ধরেই নেওয়া হবে, রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জামায়াত। এই ষড়যন্ত্রের প্রথম ফাঁদ হলো, আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াতের আন্দোলনের ছক!


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream