মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নয়াদিল্লির গুরুত্বপূর্ণ সরকারি ভবন নর্থ ব্লকে আগুন

নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ সরকারি ভবন নর্থ ব্লকে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভবনটির ছাদে মেরামতের কাজ চলার সময় এ আগুন লাগে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সোমবার (২৬ অক্টোবর) এনডিটিভি ও টাইমস নাউয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ১১টা ১০ মিনিটে ভবনটি থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, ভবনের ভেতরে ভাঙার কাজ চলছিল। পাশাপাশি ছাদে এসির বয়লারে ঝালাইয়ের কাজ করা হচ্ছিল। এ সময় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগার বিষয়ে ফায়ার সার্ভিস বিভাগের এক কর্মকর্তা বিবৃতিতে জানান, ‘নর্থ ব্লকের ছাদে বসানো একটি এসি বয়লারে আগুন লাগে। ঝালাইয়ের কাজ চলার সময় একটি এসি বয়লারে আকস্মিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানা গেছে। আগুন ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

শিবসেনা নেতা ও রাজ্যসভার সংসদ সদস্য মিলিন্দ দেওরা ঘটনার দিন সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘সংসদের দিকে যাওয়ার সময়ে নর্থ ব্লকের পেছন থেকে ঘন ধোঁয়া উঠতে লক্ষ্য করি।’ তিনি এক্স-এ দেওয়া ওই বার্তায় ভবনটিতে অবস্থানরত সবার নিরাপত্তা এবং জরুরি সেবাদানকারী দলের দ্রুত উপস্থিতির আশা প্রকাশ করেন।

নর্থ ব্লক ভারতের সেন্ট্রাল ভিস্টা প্রশাসনিক এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত যেখানে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় কার্যালয় রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

নয়াদিল্লির গুরুত্বপূর্ণ সরকারি ভবন নর্থ ব্লকে আগুন

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ সরকারি ভবন নর্থ ব্লকে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভবনটির ছাদে মেরামতের কাজ চলার সময় এ আগুন লাগে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সোমবার (২৬ অক্টোবর) এনডিটিভি ও টাইমস নাউয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ১১টা ১০ মিনিটে ভবনটি থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, ভবনের ভেতরে ভাঙার কাজ চলছিল। পাশাপাশি ছাদে এসির বয়লারে ঝালাইয়ের কাজ করা হচ্ছিল। এ সময় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগার বিষয়ে ফায়ার সার্ভিস বিভাগের এক কর্মকর্তা বিবৃতিতে জানান, ‘নর্থ ব্লকের ছাদে বসানো একটি এসি বয়লারে আগুন লাগে। ঝালাইয়ের কাজ চলার সময় একটি এসি বয়লারে আকস্মিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানা গেছে। আগুন ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

শিবসেনা নেতা ও রাজ্যসভার সংসদ সদস্য মিলিন্দ দেওরা ঘটনার দিন সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘সংসদের দিকে যাওয়ার সময়ে নর্থ ব্লকের পেছন থেকে ঘন ধোঁয়া উঠতে লক্ষ্য করি।’ তিনি এক্স-এ দেওয়া ওই বার্তায় ভবনটিতে অবস্থানরত সবার নিরাপত্তা এবং জরুরি সেবাদানকারী দলের দ্রুত উপস্থিতির আশা প্রকাশ করেন।

নর্থ ব্লক ভারতের সেন্ট্রাল ভিস্টা প্রশাসনিক এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত যেখানে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় কার্যালয় রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream