সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চলে গেলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন। গত বৃহস্পতিবার টোকিওতে ৯০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। সোমবার (২৩ অক্টোবর) ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে।

১৯৩৬ সালের ১৬ জুলাই জাপানের গুন্মা প্রিফেকচারের তাকাসাকি শহরে জন্মগ্রহণ করেন ফুকুদা। কর্মজীবনের শুরুতে তিনি একটি তেল কোম্পানিতে কাজ করেন। পরে বাবার রাজনৈতিক সহকারী হিসেবে কাজ শুরু করেন। তাঁর বাবা তাকেও ফুকুদাও জাপানের প্রধানমন্ত্রী ছিলেন।

১৯৯০ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ইয়াসুও ফুকুদা। এরপর টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে পদত্যাগ করলে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ফুকুদা। তখন তাঁর বয়স ছিল ৭১ বছর। তাঁর বাবাও একই বয়সে জাপানের প্রধানমন্ত্রী হয়েছিলেন।

জাপানের ইতিহাসে বাবা ও ছেলে—দুজনেরই প্রধানমন্ত্রী হওয়ার একমাত্র উদাহরণ এটি।

প্রধানমন্ত্রী থাকাকালে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন তিনি। চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে সফর বিনিময় হয় এবং পূর্ব চীন সাগরে গ্যাস ক্ষেত্র যৌথ উন্নয়নের চুক্তিও স্বাক্ষরিত হয়। ২০০৮ সালে জি-৮ সম্মেলনের সভাপতিত্ব করে পরিবেশ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। সেই বছরের সেপ্টেম্বরে তিনি পদত্যাগ করেন এবং ২০১২ সালে রাজনীতি থেকে সম্পূর্ণ অবসর নেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাপানের বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি বলেন, ফুকুদার অভিজ্ঞতা ও বিচক্ষণতার কারণেই অনেক কঠিন সমস্যার সমাধান সম্ভব হয়েছিল। দেশের মানুষ ও আন্তর্জাতিক অঙ্গনে জাপানের সম্মান বাড়াতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিষয় : প্রধানমন্ত্রী মৃত্যু জাপান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

চলে গেলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন। গত বৃহস্পতিবার টোকিওতে ৯০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। সোমবার (২৩ অক্টোবর) ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে।

১৯৩৬ সালের ১৬ জুলাই জাপানের গুন্মা প্রিফেকচারের তাকাসাকি শহরে জন্মগ্রহণ করেন ফুকুদা। কর্মজীবনের শুরুতে তিনি একটি তেল কোম্পানিতে কাজ করেন। পরে বাবার রাজনৈতিক সহকারী হিসেবে কাজ শুরু করেন। তাঁর বাবা তাকেও ফুকুদাও জাপানের প্রধানমন্ত্রী ছিলেন।

১৯৯০ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ইয়াসুও ফুকুদা। এরপর টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে পদত্যাগ করলে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ফুকুদা। তখন তাঁর বয়স ছিল ৭১ বছর। তাঁর বাবাও একই বয়সে জাপানের প্রধানমন্ত্রী হয়েছিলেন।

জাপানের ইতিহাসে বাবা ও ছেলে—দুজনেরই প্রধানমন্ত্রী হওয়ার একমাত্র উদাহরণ এটি।

প্রধানমন্ত্রী থাকাকালে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন তিনি। চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে সফর বিনিময় হয় এবং পূর্ব চীন সাগরে গ্যাস ক্ষেত্র যৌথ উন্নয়নের চুক্তিও স্বাক্ষরিত হয়। ২০০৮ সালে জি-৮ সম্মেলনের সভাপতিত্ব করে পরিবেশ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। সেই বছরের সেপ্টেম্বরে তিনি পদত্যাগ করেন এবং ২০১২ সালে রাজনীতি থেকে সম্পূর্ণ অবসর নেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাপানের বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি বলেন, ফুকুদার অভিজ্ঞতা ও বিচক্ষণতার কারণেই অনেক কঠিন সমস্যার সমাধান সম্ভব হয়েছিল। দেশের মানুষ ও আন্তর্জাতিক অঙ্গনে জাপানের সম্মান বাড়াতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream