বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সাংবাদিকদের নিয়ে পুলিশ প্রধানের মন্তব্যে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাংবাদিকদের নিয়ে পুলিশ প্রধানের মন্তব্যে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ
সাংবাদিকদের নিয়ে পুলিশ প্রধানের মন্তব্যে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ

সাংবাদিকরা মাদকের টাকার ভাগ না পেয়ে পুলিশকে অকার্যকর বলছেন—পুলিশপ্রধানের এমন মন্তব্যকে সাংবাদিক সমাজের প্রতি অবমাননাকর ও দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির কাছ থেকে অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিআরজেইউ)। সংগঠনটি এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) সংগঠনের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং অপরাধ দমনে পুলিশের ভূমিকা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ। পুলিশের ব্যর্থতা, সীমাবদ্ধতা কিংবা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকদের বিরুদ্ধে মাদকের টাকার ভাগ নেওয়ার অভিযোগ তোলা কোনোভাবেই দায়িত্বশীল বক্তব্য হতে পারে না।

তারা আরও বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ প্রক্রিয়ায় উপস্থাপন করা উচিত। কিন্তু ঢালাওভাবে সাংবাদিকদের পেশাগত সততা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা গ্রহণযোগ্য নয়। এ ধরনের মন্তব্য স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের মর্যাদাকে ক্ষুণ্ন করে।

বিআরজেইউ নেতারা বলেন, সাংবাদিকতার মূল দায়িত্ব পুলিশের প্রশংসা করা নয়; বরং সত্য তুলে ধরা, অনিয়ম ও দুর্নীতি প্রকাশ করা এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা। জনস্বার্থে পুলিশের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা সাংবাদিকদের পেশাগত অধিকারের অংশ।

তারা বলেন, দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও সংযত, দায়িত্বশীল ও পেশাদার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে ভিত্তিহীন ও ঢালাও অভিযোগ না তুলে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে বক্তব্য দেওয়ার দাবি জানান বিআরজেইউর নেতারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


সাংবাদিকদের নিয়ে পুলিশ প্রধানের মন্তব্যে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সাংবাদিকরা মাদকের টাকার ভাগ না পেয়ে পুলিশকে অকার্যকর বলছেন—পুলিশপ্রধানের এমন মন্তব্যকে সাংবাদিক সমাজের প্রতি অবমাননাকর ও দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির কাছ থেকে অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিআরজেইউ)। সংগঠনটি এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) সংগঠনের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং অপরাধ দমনে পুলিশের ভূমিকা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ। পুলিশের ব্যর্থতা, সীমাবদ্ধতা কিংবা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকদের বিরুদ্ধে মাদকের টাকার ভাগ নেওয়ার অভিযোগ তোলা কোনোভাবেই দায়িত্বশীল বক্তব্য হতে পারে না।

তারা আরও বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ প্রক্রিয়ায় উপস্থাপন করা উচিত। কিন্তু ঢালাওভাবে সাংবাদিকদের পেশাগত সততা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা গ্রহণযোগ্য নয়। এ ধরনের মন্তব্য স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের মর্যাদাকে ক্ষুণ্ন করে।

বিআরজেইউ নেতারা বলেন, সাংবাদিকতার মূল দায়িত্ব পুলিশের প্রশংসা করা নয়; বরং সত্য তুলে ধরা, অনিয়ম ও দুর্নীতি প্রকাশ করা এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা। জনস্বার্থে পুলিশের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা সাংবাদিকদের পেশাগত অধিকারের অংশ।

তারা বলেন, দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও সংযত, দায়িত্বশীল ও পেশাদার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে ভিত্তিহীন ও ঢালাও অভিযোগ না তুলে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে বক্তব্য দেওয়ার দাবি জানান বিআরজেইউর নেতারা।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream