বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গণভোটের রায় অবহেলা করলে ফ্যাসিবাদের মতো পরিণতি হবে: জামায়াত নেতা ইসহাক খন্দকার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গণভোটের রায় অবহেলা করলে ফ্যাসিবাদের মতো পরিণতি হবে: জামায়াত নেতা ইসহাক খন্দকার

 নোয়াখালীর চাটখিল পৌর শহরে (সোমবার) ২৬ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসহাক খন্দকার বলেন, বর্তমানে সারা দেশে বিদ্যুৎ, গ্যাস, তেল, পানি ও সারের তীব্র সংকট চলছে। সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়ে দুর্নীতির রাজ্য গড়ে তুলেছে। দুর্নীতি নিয়ন্ত্রণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনগণ এই সরকারকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিদায় করবে।

দেশের সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষায় আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের এসব দাবি পূরণ না হলে এবং জুলাই সনদ নিয়ে কোনো ধরনের চক্রান্ত করা হলে আগামী ডিসেম্বর থেকে সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক আন্দোলন শুরু করা হবে।

চাটখিল উপজেলা জামায়াতের আমির ও নোয়াখালী জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা মহিউদ্দিন হাসানের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. নূর হোসেন রিয়াজ। এতে স্বাগত ও উদ্বোধনী বক্তব্য দেন চাটখিল পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আকতার হোসেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মো. ছাইফ উল্যা, বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দীন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তর সভাপতি মুজাহিদুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন ঢাকার রায়েরবাগ ইসলামিয়া হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল হাসনাত মো. মর্তুজা, চাটখিল পৌরসভা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. রাকিব উদ্দিন, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হুমায়ুন কবির সুমন, মোহাম্মদীয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাওলানা মনির হোসেন, ২৮ অক্টোবরের আহত মাওলানা ওমর ফারুক, নোয়াখালী জেলা উত্তর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আরিফুর রহমান, ব্যবসায়ী মো. একরাম হোসেন ও চাঁদহাজী বাড়ি জামে মসজিদের সেক্রেটারি মুরাদ হোসেন রনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

গণভোটের রায় অবহেলা করলে ফ্যাসিবাদের মতো পরিণতি হবে: জামায়াত নেতা ইসহাক খন্দকার

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream