ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ আলী আল-হুতি মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের সদস্যদের জোট থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মিসরের সামরিক বাহিনীকে নতুন কোনো যুদ্ধে জড়িয়ে না পড়ার সতর্কবার্তা দিয়েছেন তিনি। আল-হুতি বলেন, নতুন যুদ্ধে জড়ালে মিসরের সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি সৌদি আরবকে ইয়েমেনে হামলা বন্ধ, অবরোধ তুলে নেওয়া এবং দেশটির ওপর দখলদারিত্বের অবসান ঘটানোর আহ্বান জানান।
আল-হুতি আরও বলেন, উত্তেজনা কমানো ও আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রণালয় তাদের প্রতিরক্ষামন্ত্রীর তেহরান সফর ও মধ্যস্থতার উদ্যোগ নিয়ে যে বক্তব্য দিয়েছে, তা ইয়েমেনের বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ, ২০১৫ সাল থেকেই সৌদি আরব ইয়েমেনের ওপর হামলা ও অবরোধ চালিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি ইয়েমেনে তাদের হত্যা, অবরোধ, টার্গেটিং এবং দখলের সাথে মিলে না। তিনি আরও বলেন, রিয়াদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হলো আগ্রাসন বন্ধ করা, অবরোধ তুলে নেওয়া, দেশ ত্যাগ করা এবং বছরের পর বছর ধরে চলা আগ্রাসনে যা ধ্বংস হয়েছে তার জন্য ইয়েমেন প্রজাতন্ত্রকে ক্ষতিপূরণ দেওয়া। তিনি উল্লেখ করেন, সৌদি আরব এর আগেও সফল না হয়ে বিভিন্ন জোট গঠনের চেষ্টা করেছিল এবং যারা তাদের সাথে জোট বেঁধেছিল তাদের বিরুদ্ধেই পরবর্তীতে অবস্থান নিয়েছিল।
সূত্র: আল মায়াদিন
মতামত