বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নেতানিয়াহু হেরে গেছেন, কটাক্ষ গোলানের



নেতানিয়াহু হেরে গেছেন, কটাক্ষ গোলানের
নেতানিয়াহু হেরে গেছেন, কটাক্ষ গোলানের

ইসরায়েলে সরকার গঠনের জন্য গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটকে আরব দলগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটস নেতা ইয়ার গোলান। তিনি বলেছেন, আরব দলগুলোকে নিয়ে জোট গঠন করা হলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভব।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গোলান লেখেন, ‘নেতানিয়াহু হেরে গেছেন। আমি ১২০ পর্যন্ত গুনতে জানি। ৫৫-এর চেয়ে ৬৫ বেশি। এভাবেই ইসরায়েলের গণতন্ত্র কাজ করে।’

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক উপপ্রধান গোলান আরও বলেন, বর্তমান পরিস্থিতি থেকে স্পষ্ট যে, ভয় ও বর্ণবাদ থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে ইসরায়েলে ভবিষ্যৎ গড়া কঠিন হবে।

তিনি আরও বলেন, নেতানিয়াহুর অনুসরণ করা ইহুদি ও আরব ভোটারদের মধ্যে বিভাজনের রাজনীতি আর মেনে নেওয়া হবে না।

ইহুদিবাদ বা জায়নবাদ প্রসঙ্গে গোলান লিখেছেন, নেতানিয়াহুর ব্লকে অ-জায়নবাদী হারেদি দলের ১৬ জন নেসেট সদস্য রয়েছেন। তাদের দলগুলো ব্যাপকভাবে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ এড়িয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেয়, অথচ তাদের সন্তানদের বয়সী অন্যরা লড়াই করছেন এবং প্রাণ হারাচ্ছেন।

তিনি আরও বলেন, নেতানিয়াহু যদি কেবল জায়নবাদী সংখ্যাগরিষ্ঠতার হিসাব করতে চান, তাহলে তাকে প্রথমে নিজের জোট থেকে অ-জায়নবাদী হারেদি দলগুলোর ১৬ জন সদস্যকে বাদ দিতে হবে। তারা জায়নবাদ নিয়ে অন্যদের উপদেশ দিতে পারেন না।

গোলান উল্লেখ করেন, পরিবর্তনের পক্ষে থাকা জোটে জায়নবাদী সংখ্যাগরিষ্ঠতা রয়েছে; ৪৯ আসনের বিপরীতে ৩৯ আসন। একইভাবে ইসরায়েলি সংখ্যাগরিষ্ঠতাও রয়েছে; ৫৫ আসনের বিপরীতে ৬৫ আসন।

ভয় বন্ধ করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ডেমোক্র্যাটস নেতা বলেন, আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আমাদের দায়িত্ব রয়েছে। আর ইসরায়েলের আরব নাগরিকদের সঙ্গে অংশীদারত্ব করে পরিবর্তনের সরকার গঠনের সুযোগও আমাদের হাতে রয়েছে- যে সরকার সমস্ত ইসরায়েলি নাগরিকের সেবা করবে। এখন আমাদের সাহস প্রয়োজন। এর জন্য নেতৃত্ব দরকার।

এদিকে ভোট গণনা চলার মধ্যে নেতানিয়াহুর জোট ৫৬টি আসন, গাদি আইজেনকোটের ইয়াশার নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন এবং আরব দলগুলো ১৬টি আসনে রয়েছে।

বিষয় : নির্বাচন বিশ্ব সংবাদ ইসরায়েল নেতানিয়াহু বেনিয়ামিন নেতানিয়াহু

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


নেতানিয়াহু হেরে গেছেন, কটাক্ষ গোলানের

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

ইসরায়েলে সরকার গঠনের জন্য গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটকে আরব দলগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটস নেতা ইয়ার গোলান। তিনি বলেছেন, আরব দলগুলোকে নিয়ে জোট গঠন করা হলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভব।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গোলান লেখেন, ‘নেতানিয়াহু হেরে গেছেন। আমি ১২০ পর্যন্ত গুনতে জানি। ৫৫-এর চেয়ে ৬৫ বেশি। এভাবেই ইসরায়েলের গণতন্ত্র কাজ করে।’

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক উপপ্রধান গোলান আরও বলেন, বর্তমান পরিস্থিতি থেকে স্পষ্ট যে, ভয় ও বর্ণবাদ থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে ইসরায়েলে ভবিষ্যৎ গড়া কঠিন হবে।

তিনি আরও বলেন, নেতানিয়াহুর অনুসরণ করা ইহুদি ও আরব ভোটারদের মধ্যে বিভাজনের রাজনীতি আর মেনে নেওয়া হবে না।

ইহুদিবাদ বা জায়নবাদ প্রসঙ্গে গোলান লিখেছেন, নেতানিয়াহুর ব্লকে অ-জায়নবাদী হারেদি দলের ১৬ জন নেসেট সদস্য রয়েছেন। তাদের দলগুলো ব্যাপকভাবে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ এড়িয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেয়, অথচ তাদের সন্তানদের বয়সী অন্যরা লড়াই করছেন এবং প্রাণ হারাচ্ছেন।

তিনি আরও বলেন, নেতানিয়াহু যদি কেবল জায়নবাদী সংখ্যাগরিষ্ঠতার হিসাব করতে চান, তাহলে তাকে প্রথমে নিজের জোট থেকে অ-জায়নবাদী হারেদি দলগুলোর ১৬ জন সদস্যকে বাদ দিতে হবে। তারা জায়নবাদ নিয়ে অন্যদের উপদেশ দিতে পারেন না।

গোলান উল্লেখ করেন, পরিবর্তনের পক্ষে থাকা জোটে জায়নবাদী সংখ্যাগরিষ্ঠতা রয়েছে; ৪৯ আসনের বিপরীতে ৩৯ আসন। একইভাবে ইসরায়েলি সংখ্যাগরিষ্ঠতাও রয়েছে; ৫৫ আসনের বিপরীতে ৬৫ আসন।

ভয় বন্ধ করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ডেমোক্র্যাটস নেতা বলেন, আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আমাদের দায়িত্ব রয়েছে। আর ইসরায়েলের আরব নাগরিকদের সঙ্গে অংশীদারত্ব করে পরিবর্তনের সরকার গঠনের সুযোগও আমাদের হাতে রয়েছে- যে সরকার সমস্ত ইসরায়েলি নাগরিকের সেবা করবে। এখন আমাদের সাহস প্রয়োজন। এর জন্য নেতৃত্ব দরকার।

এদিকে ভোট গণনা চলার মধ্যে নেতানিয়াহুর জোট ৫৬টি আসন, গাদি আইজেনকোটের ইয়াশার নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন এবং আরব দলগুলো ১৬টি আসনে রয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream