বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

উজিরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উজিরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
উজিরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

“আধুনিক টয়লেট ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া জরুরি। সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস সর্দি-কাশি, ডায়রিয়া ও পেটের বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমাতে সহায়তা করে। বিশেষ করে শিশুদের খাবার খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।”

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিতে এসব কথা বলেন বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উজিরপুর উপজেলা পরিষদের সামনে থেকে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এবং সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দীন, উপসহকারী প্রকৌশলী মো. মামুন হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা ও ধামরাইল ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মিরাজ মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোসাম্মৎ সাহানাজ বেগম, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দীন শরীফ, সাধারণ সম্পাদক সরদার সোহেল এবং সিনিয়র সাংবাদিক মো. মাহফুজুর রহমান মাসুম।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ র‌্যালিতে অংশ নেন।

বক্তারা বলেন, সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিকল্প নেই। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে ডায়রিয়া, সর্দি-কাশিসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। বিশেষ করে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

উজিরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream