ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বন্দগোয়ালীয়া পুরাতন বাজার এলাকায় স্বামীর মৃত্যুর সংবাদ শোনার পরপরই শোকে ও হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর স্ত্রীরও মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। একই সঙ্গে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্দগোয়ালীয়া পুরাতন বাজার এলাকার বাসিন্দা মো. আলিম উদ্দিনের দ্বিতীয় ছেলে মোহাম্মদ আলী (যিনি ‘মুহাম মিস্ত্রি’ নামে পরিচিত) আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকাল ১০টা ১৫ মিনিটে আকস্মিক ইন্তেকাল করেন। প্রিয় স্বামীর চিরবিদায়ের এই শোকে মুহূর্তের মধ্যে তাঁর স্ত্রীও অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর তিনিও মৃত্যুবরণ করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, একই দিনে স্বামী-স্ত্রীর একসঙ্গে জানাজার নামাজ আজ বাদ মাগরিবে বন্দগোয়ালীয়া পুরাতন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অত্যন্ত হৃদয়বিদারক এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের মাতম চলছে। স্থানীয়রা মহান আল্লাহর দরবারে মরহুম দম্পতির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মতামত