বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

উজিরপুরে নৌকা বাইচ নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

বরিশালের উজিরপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে জনসম্পৃক্ততা বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় উজিরপুর উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো. আলী সুজার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দিন শরীফ, সাধারণ সম্পাদক সরদার সোহেল, সহসভাপতি মোস্তফাজ্জামান সুমন বালী, যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ সুমন ও মেহেদী হাসান ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ স্বাধীন, প্রচার সম্পাদক সুজন হাওলাদার, শাহাদাত হোসেন ও সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম।

সভায় ইউএনও মো. আলী সুজা নৌকা বাইচ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। একই সঙ্গে প্রতিযোগিতা ঘিরে জনসম্পৃক্ততা বাড়াতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

ইউএনও জানান, নৌকা বাইচ চলাকালে নদীতে কোনো ধরনের মাছ ধরার ট্রলার বা সাধারণ নৌযান চলাচল করতে দেওয়া হবে না। প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করবে। প্রথম ও দ্বিতীয় স্থান নির্ধারণের জন্য একাধিক ধাপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, নৌকা বাইচকে কেন্দ্র করে নদীপথ ও সড়কপথে উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিশেষ ডুবুরি দলও দায়িত্ব পালন করবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। এ ছাড়া বরিশাল বিভাগীয় কমিশনারসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

মতবিনিময় সভায় নৌকা বাইচকে ঘিরে শৃঙ্খলা, নিরাপত্তা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

উজিরপুরে নৌকা বাইচ নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream