সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডোমারের ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ছবি: প্রতিবেদক

নীলফামারীর ডোমার উপজেলার ১ নম্বর ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি ভোগডাবুরী ইউনিয়ন পরিষদে পৌঁছালে তাকে স্বাগত জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত নারী সদস্য, গ্রাম পুলিশ এবং ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম ও কর্মপদ্ধতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির বলেন, নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে ডোমার উপজেলার ১ নম্বর ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ডোমারের ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

নীলফামারীর ডোমার উপজেলার ১ নম্বর ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি ভোগডাবুরী ইউনিয়ন পরিষদে পৌঁছালে তাকে স্বাগত জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত নারী সদস্য, গ্রাম পুলিশ এবং ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম ও কর্মপদ্ধতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির বলেন, নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে ডোমার উপজেলার ১ নম্বর ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন তিনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream