সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলার সার্বিক আইন শৃংঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় । শাহজাদপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইন শৃঙ্খলা বিষয়ক এ সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফরিদ হোসেন ,শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত )মো. নাজমুল, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ইকবাল হাসান হিরু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুদ রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার বিল্লাল হোসেন, বণিক সমিতির সভাপতি ইমদাদুল হক নওশাদ , মনিরামপুর বাজার সমিতির সভাপতি রেজাউল করিম রাজা, প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বানি সাহা প্রমূখ। উক্ত সভায় শাহজাদপুর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সভায় মাসিক মূল্যায়ণের ভিত্তিতে শাহজাদপুরের শাহজাদপুরে মাদক নিরসন ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর আলোকপাত করে বক্তারা বক্তব্য রাখেন।
মতামত