সিরাজগঞ্জের শাহজাদপুরে ডেঙ্গু ও জ্বরের সংক্রমণ উদ্বেগজনক অবস্থায় রয়েছে। প্রতিদিন জ্বরসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাম ও ডেঙ্গু রোগী। এছাড়াও বয়স্কদের মধ্যে শিশুসহ হাম ও ডেঙ্গু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। গত ২৫ অক্টোবর রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে হাম ও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শিশু নারী সহ ১০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে বর্তমানে প্রতিদিন ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছেই।
এদিকে উপজেলা গত রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার পোরজনা ইউনিয়নের বড় বাশুরিয়া উত্তরপাড়ার আশান আলীর স্ত্রী তার দুই শিশু পুত্র ইমরান (১ মাস) ও মোস্তাকিন (২ বছর) কে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুইদিন উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। আশান আলী জানান, তার ধারণা ছিলো তার দুই শিশু পুত্র ইমরান ও মোস্তাকিন স্বাভাবিক জ্বরে আক্রান্ত হয়েছে। হাসপাতালে এসে পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে তার দুই শিশু পুত্র ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আশান আলী জানান, তার বাড়ি উপজেলার নিভৃত পল্লী এলাকায়। তবু তার দুই অবুঝ শিশু ডেঙ্গুতে আক্রান্ত। তিনি দুই অসুস্থ ছেলেকে নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন। অপর দিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা শাহজাদপুর পৌর সদর কান্দাপাড়া রাসেল (২৪) জানান, তিনি ঢাকাতে প্রাইভেট কার চালাতেন। এবং কয়েকদিন জ্বরে ভুগে বাড়িতে চলে আসেন। হাসপাতালে চিকিৎসা নিতে এসে তিনি জানতে পারেন তার ডেঙ্গু হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুদ রানা জানান, সব বয়সী মানুষ ই এখন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। তিনি আরো জানান, শাহজাদপুর উপজেলাতে ডেঙ্গু সংক্রমণ এখন উদ্বেগজনক। তিনি জানান এ হাসপাতালটি ৫০ বেডের। মাত্র ১০ বেড নিয়ে ডেঙ্গু মোকাবেলা করতে হচ্ছে। ডেঙ্গুর আক্রান্ত বাড়লে মেঝেতে বিছানা পেতে রোগীদের চিকিৎসা দিতে হবে। তিনি আরো জানান, গ্রামেও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গ্রাম থেকেও হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসা নিতে আসছে।
মতামত