মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুড়িগ্রামে জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ আশরাফুল আলম ডলারের বিরুদ্ধে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুড়িগ্রামে জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ আশরাফুল আলম ডলারের বিরুদ্ধে
কুড়িগ্রামে জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ আশরাফুল আলম ডলারের বিরুদ্ধে

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে আট শতাংশ জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা, জাল দলিল তৈরির আশঙ্কা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এক পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে আশরাফুল আলম ডলারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভিতরবন্দ ইউনিয়নের বাসিন্দা আবুল হোসেন ও আবুল কাসেম ভবানীপুর মৌজায় সাহেরা বেগমের কাছ থেকে আট শতাংশ জমি ক্রয় করেন। পরে ওই জমিতে ঘর নির্মাণ করে ‘সবুজ সংঘ’ নামের একটি সামাজিক সংগঠনের কাছে ভাড়া দেওয়া হয়।

আবুল হোসেনের অভিযোগ, সবুজ সংঘের সদস্য ও তৎকালীন ভিতরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক আশরাফুল আলম ডলার জমিটির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করেন। জমির মালিকানা দাবি প্রতিষ্ঠার জন্য ভুয়া দলিলে সাজিয়ে তাঁতে আবুল হোসেনের স্বাক্ষর জালিয়াতি করে।

এছাড়া বিগত আওয়ামী সরকারের সময়ে ডলার বিভিন্ন অপর্কম, মামলা বাণিজ্য ও মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। 

অভিযোগ অনুযায়ী, গত ২৪ অক্টোবর সকালে জমিটিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করেন ডলার। খবর পেয়ে আবুল হোসেন, আবুল কাসেম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা তাৎক্ষণিকভাবে বিরোধে না জড়িয়ে নির্ধারিত তারিখে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের প্রস্তাব দেন।

তবে অভিযোগকারীদের দাবি, ওই প্রস্তাবে কর্ণপাত না করে একপর্যায়ে আশরাফুল আলম ডলার, তাঁর স্ত্রী ও ছেলে ধারালো অস্ত্র ও ছোবল দিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের এবং আবুল হোসেনের ছেলে শাহাদাৎ এর ওপর হামলা চালান। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেছেন তাঁরা।

স্থানীয়ভাবে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত বিষয়টির নিষ্পত্তি হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে আশরাফুল আলম ডলারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক(ওসিকে) অবহিত করা হলে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌছায় ও ডলারের পুএ সুমনের হাতে থাকা একটি ধারালো ছোবল উদ্ধার করে। এ বিষয়ে ওসি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ আশরাফুল আলম ডলারের বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream