বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নওগাঁয় ছবি-কণ্ঠে প্রতারণা, ছিনতাই গ্রেপ্তার ২

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে প্রতারণা এবং ছিনতাইয়ের অভিযোগে নওগাঁর বদলগাছীতে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় বদলগাছী থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার দুজন হলেন সিয়াম (১৮) ও রোহিত (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বদলগাছী থানার মথুরাপুর ইউনিয়নের হট শাপিলা গ্রামের বসাকপাড়া এলাকার কেওড়াতলা মন্দিরের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ওই স্থানে মোটরসাইকেল নিয়ে পৌঁছান ভুক্তভোগী মো. হুমায়ুন কবির (৪৫)। এ সময় সিয়াম ও রোহিতসহ অজ্ঞাতনামা আরও এক-দুজন তাঁকে মারধর করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ ৯০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেন।

‎ভুক্তভোগী বাধা দিলে অভিযুক্তরা তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। পরে তিনি চিৎকার করলে অভিযুক্তরা মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান।

‎এ ঘটনায় হুমায়ুন কবির বদলগাছী থানায় এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে থানায় মামলা রুজু করা হয়। পরে পুলিশ সুপারের নির্দেশনায় বদলগাছী থানা-পুলিশের সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেন এবং সিয়াম ও রোহিতকে গ্রেপ্তার করেন।

‎পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে ছেলেদের আকৃষ্ট করতেন। পরে সুযোগ বুঝে বিভিন্ন ব্যক্তিকে ভুক্তভোগী বানিয়ে তাঁদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিতেন।

‎‎এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নওগাঁয় ছবি-কণ্ঠে প্রতারণা, ছিনতাই গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream