বান্দরবান প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বান্দরবানের প্রবীণ সাংবাদিক, সবার শ্রদ্ধাভাজন ও আস্থাভাজন নেতা মোহাম্মদ নাসির উদ্দিন।
আজ দিনব্যাপী অত্যন্ত উৎসবমুখর, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বান্দরবান প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন সভাপতি পদে মোহাম্মদ নাসির উদ্দিনকে বিজয়ী ঘোষণা করেন।
মোহাম্মদ নাসির উদ্দিন দীর্ঘ কয়েক যুগ ধরে বান্দরবানের সাংবাদিকতায় নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি সততা, নিষ্ঠা ও সাহসী সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। পাহাড়ের সকল অন্যায়, অনিয়ম, উন্নয়ন ও সম্ভাবনার কথা তিনি তার লেখনীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছেন। সেজন্য তিনি বান্দরবানের সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়।
তার এই বিজয়ে বান্দরবানের সাংবাদিক সমাজে আনন্দের বন্যা বইছে। নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানাতে প্রেসক্লাবে ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, "এই বিজয় আমার একার নয়, এই বিজয় বান্দরবানের সকল কলম সৈনিকদের। যারা আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। বান্দরবান প্রেসক্লাবের ঐতিহ্য ও মর্যাদা রক্ষা করে সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাবো। আমি সকলের সহযোগিতা চাই।"
তিনি আরও বলেন, বান্দরবান প্রেসক্লাবকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও আধুনিক করে গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।
মোহাম্মদ নাসির উদ্দিনের এই বিজয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
মতামত