মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু, আক্রান্ত ৬০০

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু, আক্রান্ত ৬০০
সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু, আক্রান্ত ৬০০

 সিলেটে প্রতিদিন ডেঙ্গু রোগের সংক্রমণ বাড়ছে। সিলেট জুড়ে ছুঁইছুঁই এখন পর্যন্ত ৬০০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও ১৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৭ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন।

বুধবার (১৪ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৭, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, লাখাইয়ে ৩, চুনারুঘাটে ২ ও  মৌলভীবাজার সদর হাসপাতালে ৩ জন রয়েছেন।

বর্তমানে হাসপাতালে ভর্তি ৫২ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, হবিগঞ্জ সদর হাসপাতালে ৯, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৫৯৭ জনের মধ্যে হবিগঞ্জে ২৫৪, সুনামগঞ্জে ১৩২, সিলেটে ১২৪ এবং মৌলভীবাজারে ৬৫ জন রয়েছেন। এ ছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরও ২২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে তিনজনের মুত্যু হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু, আক্রান্ত ৬০০

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream