বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শাজাহানপুরে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ছাত্রশিবিরের পোস্টারিং

২০০৬ সালের ২৮ অক্টোবরের আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ার শাজাহানপুর উপজেলায় পোস্টারিং কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাজাহানপুর উপজেলা শাখা।

সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে উপজেলার মাঝিড়া, নয়মাইল, রানীরহাট, বীরগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ পোস্টার লাগান সংগঠনটির নেতাকর্মীরা। পোস্টারের মাধ্যমে ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি শাহরিয়ার হাসান বিপ্লব, প্রকাশনা সম্পাদক শোয়াইব ইসলাম সহ শাজাহানপুর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অক্টোবরের হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি বেদনাদায়ক ঘটনা। ওই দিনের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আমরা চাই, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “২৮ অক্টোবরের ঘটনাসহ রাজনৈতিক সহিংসতায় নিহত সব মানুষের হত্যাকাণ্ডের বিচার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

শাজাহানপুরে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ছাত্রশিবিরের পোস্টারিং

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

২০০৬ সালের ২৮ অক্টোবরের আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ার শাজাহানপুর উপজেলায় পোস্টারিং কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাজাহানপুর উপজেলা শাখা।

সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে উপজেলার মাঝিড়া, নয়মাইল, রানীরহাট, বীরগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ পোস্টার লাগান সংগঠনটির নেতাকর্মীরা। পোস্টারের মাধ্যমে ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি শাহরিয়ার হাসান বিপ্লব, প্রকাশনা সম্পাদক শোয়াইব ইসলাম সহ শাজাহানপুর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অক্টোবরের হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি বেদনাদায়ক ঘটনা। ওই দিনের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আমরা চাই, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “২৮ অক্টোবরের ঘটনাসহ রাজনৈতিক সহিংসতায় নিহত সব মানুষের হত্যাকাণ্ডের বিচার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream