বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মিরপুর–১–এ চলছে ডিএনসিসির উচ্ছেদ অভিযান, মালপত্র সরাচ্ছেন হকাররা


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিরপুর–১–এ চলছে ডিএনসিসির উচ্ছেদ অভিযান, মালপত্র সরাচ্ছেন হকাররা
মিরপুর–১ এলাকায় সড়ক ও ফুটপাতে থাকা অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশনছবি: শুভ্র কান্তি দাশ

রাজধানীর মিরপুর-১ এলাকায় ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন অভিযানস্থলে পৌঁছালে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এ সময় ফুটপাতের ব্যবসায়ী ও হকারদের নিজেদের মালপত্র দ্রুত সরিয়ে নিতে দেখা যায়।

মিরপুর-১ চত্বর থেকে শাহ আলী মাজারের দিকে যাওয়ার মূল সড়কের ফুটপাত, শাহ আলী কাঁচাবাজার এবং আশপাশের সড়ক ও ফুটপাতের বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। অভিযানের লক্ষ্য সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা।

সরেজমিনে দেখা যায়, সকাল ১০টার দিকে নির্ধারিত সময়ে অভিযান শুরু হওয়ার কথা থাকলেও তখনো উচ্ছেদ কার্যক্রম শুরু হয়নি। এর আগেই শাহ আলী মাজারের দিকে যাওয়ার মূল সড়কের ফুটপাতের অনেক ব্যবসায়ী ও হকার তাঁদের মালপত্র অন্যত্র সরিয়ে নেন। তবে শাহ আলী কলেজ মার্কেট, শাহ আলী কাঁচাবাজার ও শাহ স্মৃতি মার্কেটের সামনে সড়ক ও ফুটপাতের বিভিন্ন অংশে কাঁচামাল, মসলা, সবজি এবং অন্যান্য পণ্যের দোকান বসানো ছিল।

পরে বেলা সাড়ে ১১টার দিকে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন দলীয় নেতা-কর্মীদের নিয়ে মিছিল ও স্লোগান দিতে দিতে অভিযানস্থলে আসেন। এ সময় নেতা-কর্মীদের ‘জনগণের দাবি এক, ফুটপাত উচ্ছেদ’ স্লোগান দিতে শোনা যায়।

অভিযান শুরু হলে ফুটপাতের ব্যবসায়ী ও হকারদের মধ্যে তৎপরতা বেড়ে যায়। তাঁরা তড়িঘড়ি করে দোকানের মালপত্র, সবজি, কাঁচামাল ও অন্যান্য পণ্য সরিয়ে নিতে থাকেন। এতে অভিযানের আগে ও কার্যক্রম শুরুর সময় এলাকাজুড়ে ব্যস্ততা দেখা যায়।

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে জরুরি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে মিরপুর-১ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনার কথা জানায় ডিএনসিসির জনসংযোগ বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করা, অবৈধ দখলমুক্ত করা এবং নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হবে।

বিষয় : অভিযান ঢাকা ডিএনসিসি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


মিরপুর–১–এ চলছে ডিএনসিসির উচ্ছেদ অভিযান, মালপত্র সরাচ্ছেন হকাররা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর-১ এলাকায় ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন অভিযানস্থলে পৌঁছালে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এ সময় ফুটপাতের ব্যবসায়ী ও হকারদের নিজেদের মালপত্র দ্রুত সরিয়ে নিতে দেখা যায়।

মিরপুর-১ চত্বর থেকে শাহ আলী মাজারের দিকে যাওয়ার মূল সড়কের ফুটপাত, শাহ আলী কাঁচাবাজার এবং আশপাশের সড়ক ও ফুটপাতের বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। অভিযানের লক্ষ্য সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা।

সরেজমিনে দেখা যায়, সকাল ১০টার দিকে নির্ধারিত সময়ে অভিযান শুরু হওয়ার কথা থাকলেও তখনো উচ্ছেদ কার্যক্রম শুরু হয়নি। এর আগেই শাহ আলী মাজারের দিকে যাওয়ার মূল সড়কের ফুটপাতের অনেক ব্যবসায়ী ও হকার তাঁদের মালপত্র অন্যত্র সরিয়ে নেন। তবে শাহ আলী কলেজ মার্কেট, শাহ আলী কাঁচাবাজার ও শাহ স্মৃতি মার্কেটের সামনে সড়ক ও ফুটপাতের বিভিন্ন অংশে কাঁচামাল, মসলা, সবজি এবং অন্যান্য পণ্যের দোকান বসানো ছিল।

পরে বেলা সাড়ে ১১টার দিকে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন দলীয় নেতা-কর্মীদের নিয়ে মিছিল ও স্লোগান দিতে দিতে অভিযানস্থলে আসেন। এ সময় নেতা-কর্মীদের ‘জনগণের দাবি এক, ফুটপাত উচ্ছেদ’ স্লোগান দিতে শোনা যায়।

অভিযান শুরু হলে ফুটপাতের ব্যবসায়ী ও হকারদের মধ্যে তৎপরতা বেড়ে যায়। তাঁরা তড়িঘড়ি করে দোকানের মালপত্র, সবজি, কাঁচামাল ও অন্যান্য পণ্য সরিয়ে নিতে থাকেন। এতে অভিযানের আগে ও কার্যক্রম শুরুর সময় এলাকাজুড়ে ব্যস্ততা দেখা যায়।

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে জরুরি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে মিরপুর-১ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনার কথা জানায় ডিএনসিসির জনসংযোগ বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করা, অবৈধ দখলমুক্ত করা এবং নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হবে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream