দুই দলের ক্রিকেটাররা দ্বিতীয় সেশন শেষে চা বিরতিতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সব ফ্লাডলাইট একসঙ্গে জ্বলে ওঠে। প্রথমে অবাক হলেও পরে বোঝা যায়, আলোর স্বল্পতার কারণেই জ্বালানো হয়েছে ফ্লাডলাইট।
দিনের শুরুতে তীব্র রোদের কারণে মাঠে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছিল ক্রিকেটারদের জন্য। গরমের কারণে ম্যাচের শুরুতে গ্যালারিতেও দর্শক ছিল খুব কম। তবে দুপুর ২টার পর বদলে যায় পরিস্থিতি। আকাশে হঠাৎ মেঘ জমতে শুরু করে। আলো কমে আসায় শেষ পর্যন্ত ফ্লাডলাইট জ্বালাতে হয়।
ফ্লাই লাইটের মতো বাংলাদেশ শিবিরেও আশার আলো ছড়াচ্ছেন সাদমান ইসলাম ও তাওহীত হৃদয়। ১১০ রানে তৃতীয় উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে চা বিরতিতে যান দুজন। ৭৯ রানে অপরাজিত থাকা সাদমান সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছেন। অন্যদিকে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলে নামা হৃদয় ৩৬ রান নিয় শেষ সেশনে ব্যাট করতে নামেন।
মতামত