মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ব্যালন ডি’অরে একাধিক পুরস্কার জিতল স্পেন ও বার্সেলোনা

এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানে ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি পেয়েছেন হ্যারি কেন ও অ্যালেক্সিয়া পুতেল্লাস। ছেলেদের বিভাগে সেরা ক্লাব হয়েছে পিএসজি, আর মেয়েদের বিভাগে সেরা হয়েছে বার্সেলোনা।

বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন স্পেনের লুইস ডে লা ফুয়েন্তে ও বার্সেলোনা নারী দলের কোচ পেরে রোমেউ। টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনা ও স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী গোলরক্ষক উনাই সিমন।

লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বর্ষসেরা খেলোয়াড় ও সক্রেটিস অ্যাওয়ার্ড পেয়েছেন দুই ইংলিশ ব্যক্তি। মেয়েদের বর্ষসেরা স্ট্রাইকার নির্বাচিত হয়েছেন মেক্সিকোর এক খেলোয়াড়। বাকি ব্যক্তিগত পুরস্কারগুলোর বেশির ভাগই গেছে স্প্যানিশদের ঝুলিতে।

এক নজরে এবারের ব্যালন ডি’অর

মেয়েদের বর্ষসেরা: স্পেন ও বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতেল্লাস।

ছেলেদের বর্ষসেরা: ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের হ্যারি কেন।

ছেলেদের বর্ষসেরা গোলরক্ষক: স্পেনের উনাই সিমন।

মেয়েদের বর্ষসেরা গোলরক্ষক: স্পেন ও বার্সেলোনার ক্যাটা কোল।

ছেলেদের বর্ষসেরা কোচ: স্পেন কোচ লুইস ডে লা ফুয়েন্তে।

মেয়েদের বর্ষসেরা কোচ: বার্সেলোনার পেরে রোমেউ।

ছেলেদের বর্ষসেরা উদীয়মান: স্পেন ও বার্সেলোনার লামিন ইয়ামাল।

মেয়েদের বর্ষসেরা উদীয়মান: স্পেন ও বার্সেলোনার ভিকি লোপেজ।

ছেলেদের বর্ষসেরা স্ট্রাইকার: ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের হ্যারি কেন।

মেয়েদের বর্ষসেরা স্ট্রাইকার: মেক্সিকো ও পাচুকার শার্লিন কোরাল।

সক্রেটিস অ্যাওয়ার্ড: ইংল্যান্ড ও আর্সেনাল ফরোয়ার্ড বুকায়ো সাকা।

ছেলেদের বর্ষসেরা ক্লাব: পিএসজি।

মেয়েদের বর্ষসেরা ক্লাব: বার্সেলোনা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ব্যালন ডি’অরে একাধিক পুরস্কার জিতল স্পেন ও বার্সেলোনা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream