সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

তিন ফরম্যাটে মাঠে গড়াবে ডি থ্রি ট্রফি

তিন ফরম্যাটে মাঠে গড়াবে ডি থ্রি ট্রফি
তিন ফরম্যাটে মাঠে গড়াবে ডি থ্রি ট্রফি

দেশের ঘরোয়া ক্রিকেটে শুরু হতে যাচ্ছে নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে তিন ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

আগামী ১৫ ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্টের প্রথম আসর। এর আগে সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে খেলোয়াড়দের নিলাম।

‘এ’ ক্যাটাগরির নিলামে ৬ ফ্র্যাঞ্চাইজির মধ্যে ৫টি দল খেলোয়াড় দলে নিয়েছে। এই ক্যাটাগরিতে সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। এছাড়া ২ কোটি বা তার বেশি পয়েন্ট পেয়েছেন পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার তানজিদ তামিম।

তবে নিলামে বেশি পয়েন্ট পেলেও খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারিত হবে ভিত্তিমূল্য অনুযায়ী। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৪০ লাখ টাকা।

অর্থাৎ, শরিফুল, তাসকিন ও তানজিদ ২ কোটি বা তার বেশি পয়েন্ট পেলেও পাবেন ৪০ লাখ টাকা করে। একই ক্যাটাগরির ৭০ লাখ পয়েন্ট পাওয়া খেলোয়াড়ও পাবেন সমপরিমাণ অর্থ।

তবে খেলোয়াড়দের মোট আয়ের ক্ষেত্রে ম্যাচ খেলার সংখ্যাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সোমবার সকাল ১০টায় শুরু হয় নিলাম। তিনটি ভিন্ন ফরম্যাটের ঘরোয়া ক্রিকেটকে একই ছাতার নিচে নিয়ে আসার উদ্যোগ থেকে ‘ডি থ্রি’ ট্রফির যাত্রা শুরু হচ্ছে। এই প্রতিযোগিতায় থাকছে ৭টি চারদিনের ম্যাচ, ১৬টি ওয়ানডে ও ১৯টি টি-টুয়েন্টিসহ ৪২ ম্যাচ।

নিলামে প্রতিটি দল একজন করে আইকন খেলোয়াড় টানার সুযোগ পেয়েছিল। তাদের মধ্যে ছিলেন মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, নাঈম শেখ ও মোসাদ্দেক হোসেন সৈকত।

‘এ’ ক্যাটাগরির নিলাম থেকে ফরচুন গ্রুপ সৌম্য সরকারকে ৭৫ লাখ পয়েন্টে, রিশাদ হোসেনকে ৬০ লাখ পয়েন্টে, নাজমুল হোসেন শান্তকে ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে এবং তানজিদ হাসান তামিমকে ২ কোটি পয়েন্টে কিনেছে। দলটির আইকন খেলোয়াড় হৃদয়।

এইস ব্লু স্টারের আইকন সোহান। দলটি শেখ মেহেদী হাসানকে ১ কোটি ৫০ লাখ পয়েন্টে, হাসান মাহমুদকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে, নাহিদ রানাকে ৭৫ লাখ পয়েন্টে এবং এনামুল হক বিজয়কে ৯০ লাখ পয়েন্টে কিনেছে।

সেভেন রিংস সিমেন্টের আইকন খেলোয়াড় মুশফিক। তারা তাইজুল ইসলামকে ৮০ লাখ পয়েন্টে, মোস্তাফিজুর রহমানকে ৭০ লাখ পয়েন্টে, সাইফ হাসানকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে এবং খালেদ আহমেদকে ১ কোটি ৫০ লাখ পয়েন্টে কিনেছে।

সিটিজেনস ব্যাংকের আইকন খেলোয়াড় নাঈম শেখ। জাকের আলী অনিককে ১ কোটি ৮০ লাখ পয়েন্টে এবং শরিফুল ইসলামকে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে কিনেছে তারা, যা এখন পর্যন্ত নিলাম থেকে কেনা সবচেয়ে বেশি পয়েন্টের খেলোয়াড়।

একমি গ্রুপের আইকন খেলোয়াড় মোসাদ্দেক। দলটি ‘এ’ ক্যাটাগরি থেকে কোন খেলোয়াড় কেনেনি। ওয়ালটন গ্রুপের আইকন খেলোয়াড় মিরাজ। দলটি মুমিনুল হককে ৮০ লাখ পয়েন্টে, লিটন দাসকে ১ কোটি ৫০ লাখ পয়েন্টে এবং তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে কিনেছে।

আগামী ১৫ ডিসেম্বর টি-টুয়েন্টি সংস্করণের মধ্য দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। জানুয়ারিতে মাঠে গড়াবে চারদিনের ম্যাচের আসর। ২০২৭ সালের মে’তে গড়াবে ওয়ানডে সংস্করণ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

তিন ফরম্যাটে মাঠে গড়াবে ডি থ্রি ট্রফি

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream