রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ওয়ানডেতে নতুন রেকর্ড গড়লেন পাকিস্তান অধিনায়ক শাহিন

ওয়ানডে ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। এর মধ্য দিয়ে তিনি পাকিস্তানের পেসারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে এই কীর্তি গড়ার রেকর্ড গড়েছেন।

এর আগে পাকিস্তানের সাবেক দুই পেসার ওয়াকার ইউনিস ও শোয়েব আখতার ওয়ানডেতে ১৫০ উইকেট নিতে খেলেছিলেন ৯১টি করে ম্যাচ। অন্যদিকে, স্পিনার সাকলাইন মুশতাক এই মাইলফলকে পৌঁছেছিলেন ৭৮ ম্যাচে।

শাহিনের এই অর্জন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তার দুর্দান্ত পারফরম্যান্সের রেকর্ডকেও আরও সমৃদ্ধ করেছে। এই মাঠে মাত্র ছয় ম্যাচে ১৬টি উইকেট শিকার করেছেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার।

শাহিনের নেতৃত্বে পাকিস্তান এখন পর্যন্ত ১৩টি ওয়ানডে ম্যাচের মধ্যে ৯টিতে জয় পেয়েছে। তার ১৫০ উইকেটের মাইলফলকটি এসেছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচকে সামনে রেখে। গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে স্বাগতিক পাকিস্তানের লক্ষ্য ছিল আরও একটি জয় তুলে নেওয়া।

বিষয় : পাকিস্তান ক্রিকেট ওয়ানডে ক্রিকেট শাহিন শাহ আফ্রিদি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

ওয়ানডেতে নতুন রেকর্ড গড়লেন পাকিস্তান অধিনায়ক শাহিন

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

ওয়ানডে ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। এর মধ্য দিয়ে তিনি পাকিস্তানের পেসারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে এই কীর্তি গড়ার রেকর্ড গড়েছেন।

এর আগে পাকিস্তানের সাবেক দুই পেসার ওয়াকার ইউনিস ও শোয়েব আখতার ওয়ানডেতে ১৫০ উইকেট নিতে খেলেছিলেন ৯১টি করে ম্যাচ। অন্যদিকে, স্পিনার সাকলাইন মুশতাক এই মাইলফলকে পৌঁছেছিলেন ৭৮ ম্যাচে।

শাহিনের এই অর্জন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তার দুর্দান্ত পারফরম্যান্সের রেকর্ডকেও আরও সমৃদ্ধ করেছে। এই মাঠে মাত্র ছয় ম্যাচে ১৬টি উইকেট শিকার করেছেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার।

শাহিনের নেতৃত্বে পাকিস্তান এখন পর্যন্ত ১৩টি ওয়ানডে ম্যাচের মধ্যে ৯টিতে জয় পেয়েছে। তার ১৫০ উইকেটের মাইলফলকটি এসেছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচকে সামনে রেখে। গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে স্বাগতিক পাকিস্তানের লক্ষ্য ছিল আরও একটি জয় তুলে নেওয়া।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream