শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ওয়ানডেতে নতুন রেকর্ড গড়লেন পাকিস্তান অধিনায়ক শাহিন

ওয়ানডেতে নতুন রেকর্ড গড়লেন পাকিস্তান অধিনায়ক শাহিন

ওয়ানডে ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। এর মধ্য দিয়ে তিনি পাকিস্তানের পেসারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে এই কীর্তি গড়ার রেকর্ড গড়েছেন। এর আগে পাকিস্তানের সাবেক দুই পেসার ওয়াকার ইউনিস ও শোয়েব আখতার ওয়ানডেতে ১৫০ উইকেট নিতে খেলেছিলেন ৯১টি করে ম্যাচ। অন্যদিকে, স্পিনার সাকলাইন মুশতাক এই মাইলফলকে পৌঁছেছিলেন ৭৮ ম্যাচে। শাহিনের এই অর্জন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তার দুর্দান্ত পারফরম্যান্সের রেকর্ডকেও আরও সমৃদ্ধ করেছে। এই মাঠে মাত্র ছয় ম্যাচে ১৬টি উইকেট শিকার করেছেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। শাহিনের নেতৃত্বে পাকিস্তান এখন পর্যন্ত ১৩টি ওয়ানডে ম্যাচের মধ্যে ৯টিতে জয় পেয়েছে। তার ১৫০ উইকেটের মাইলফলকটি এসেছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচকে সামনে রেখে। গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে স্বাগতিক পাকিস্তানের লক্ষ্য ছিল আরও একটি জয় তুলে নেওয়া।

বিশ্বকাপের মাঠে প্রিয় দলকে দেখতে আগাম টিকিটের আবেদন

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। তবে এরই মধ্যে টুর্নামেন্টের উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। গ্যালারিতে বসে প্রিয় দলের খেলা দেখার আগ্রহের প্রতিফলন দেখা যাচ্ছে টিকিটের আবেদনে।টিকিটের নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই জমা পড়েছে দেড় কোটির বেশি আবেদন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের ১৪২টি দেশ থেকে মোট ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৭৫২টি টিকিটের আবেদন করা হয়েছে। এতে নিবন্ধন করেছেন ৪৪ লাখ ২৩ হাজার ৪১৭ জন ক্রিকেটপ্রেমী।আগামী বছরের ২ অক্টোবর পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসরের। টুর্নামেন্টটি চলবে ২১ নভেম্বর পর্যন্ত। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। গত ১ অক্টোবর আসরটির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি।আইসিসির দেওয়া তথ্য অনুযায়ী, টিকিটের জন্য আবেদনের দিক থেকে সবচেয়ে এগিয়ে যুক্তরাজ্যের ক্রিকেটপ্রেমীরা। এরপরই আছে দক্ষিণ আফ্রিকা, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। এই পাঁচ দেশের দর্শকদের কাছ থেকেই সবচেয়ে বেশি আবেদন এসেছে।বিশ্বকাপের টিকিট নিয়ে দর্শকদের এমন আগ্রহে উচ্ছ্বসিত আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত। তাঁর মতে, এই বিপুল চাহিদাই প্রমাণ করে ক্রিকেট বিশ্বকাপের আবেদন কতটা ব্যাপক।আইসিসির বিবৃতিতে সংযোগ গুপ্ত বলেছেন, ‘টিকিটের জন্য এই অভূতপূর্ব চাহিদা ক্রিকেট বিশ্বকাপের মর্যাদা ও আকর্ষণেরই প্রমাণ। একই সঙ্গে পর্যটন গন্তব্য হিসেবে আফ্রিকার আকর্ষণ এবং বিশ্বকাপ সামনে রেখে আইসিসি ও এর অংশীদারদের প্রচারণা দর্শকদের মধ্যে যে প্রত্যাশা তৈরি করেছে, সেটিও এতে ফুটে উঠেছে।’বিশ্বকাপ ঘিরে আগামী এক বছরে আরও ব্যাপক প্রচারণার পরিকল্পনা রয়েছে আইসিসির। এ প্রসঙ্গে সংযোগ গুপ্ত বলেছেন, ‘বিশ্বকাপ শুরু হতে এখনো এক বছর বাকি। এই সময়ের মধ্যে আইসিসি বিভিন্ন ধরনের কার্যক্রম, একাধিক প্ল্যাটফর্মে প্রচারাভিযান ও নানা ধরনের কনটেন্ট প্রকাশের পরিকল্পনা করেছে। এসব উদ্যোগ ২০২৭ ক্রিকেট বিশ্বকাপ ঘিরে দর্শকদের উন্মাদনা আরও বাড়িয়ে তুলবে।’বিশ্বকাপের টিকিটের জন্য আইসিসির ওয়েবসাইটে নিবন্ধনের সুযোগ থাকছে আগামী ২১ নভেম্বর দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অর্থাৎ, বাংলাদেশ সময় অনুযায়ী, নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ভোর ৩টা ৫৯ মিনিট।টিকিটের জন্য নিবন্ধন করতে কোনো অর্থ দিতে হবে না। একজন দর্শক একটি ম্যাচের জন্য একবারই আবেদন করতে পারবেন। তবে বিশ্বকাপের একাধিক ম্যাচের টিকিটের জন্য আলাদাভাবে আবেদন করার সুযোগ রয়েছে।এ ক্ষেত্রে আগে আবেদন করলেই টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এমন নয়। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা প্রত্যেকের সুযোগ সমান। কোনো ম্যাচের জন্য বরাদ্দ টিকিটের চেয়ে আবেদন বেশি হলে লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে কারা টিকিট কেনার সুযোগ পাবেন।লটারিতে নির্বাচিত দর্শকদের ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কীভাবে টিকিট কিনতে হবে। যাঁরা নির্বাচিত হবেন না, তাঁরাও নিবন্ধনের সময় দেওয়া ইমেইল ঠিকানায় ফলাফল জানতে পারবেন।অর্থাৎ দেড় কোটির বেশি আবেদন জমা পড়লেও এখনই কেউ টিকিট পেয়ে যাননি। এখন আসলে চলছে টিকিট কেনার সুযোগ পাওয়ার প্রতিযোগিতা।

বিশ্বকাপের মাঠে প্রিয় দলকে দেখতে আগাম টিকিটের আবেদন
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream