শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জুলাইয়ে শিক্ষার্থী গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ থাকার পরও পদোন্নতি পেলেন জবির সাবেক প্রক্টর

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেপ্তারে সহযোগিতা এবং তাঁদের আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে সমালোচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পদোন্নতি পেয়েছেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত ও জবাবদিহি নিশ্চিত না করেই উচ্চতর স্কেলের গ্রেড-২ পদে পদোন্নতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুধু পদোন্নতিই নয়, এ উপলক্ষে উপাচার্যের কাছ থেকে ফুলেল শুভেচ্ছাও পেয়েছেন তিনি। বিষয়টি সামনে আসার পর জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

গত বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ১১৩তম সিন্ডিকেট সভায় উচ্চতর স্কেলের গ্রেড-১ ও গ্রেড-২ পদে পদোন্নতিপ্রাপ্ত অধ্যাপকদের সংবর্ধনা দেওয়া হয়। সভায় দুইজন অধ্যাপক গ্রেড-১ এবং ১৪ জন অধ্যাপক গ্রেড-২ পদে পদোন্নতি পান। পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের সময় জাহাঙ্গীর হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে ছিলেন। সে সময় আন্দোলনে অংশ নেওয়ার কারণে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. নূর নবীকে ১৯ জুলাই গোয়েন্দা পুলিশের (ডিবি) মাধ্যমে গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। একই বছরের ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

আন্দোলনের সময় প্রক্টরের দায়িত্বে থাকা ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছিল। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা একজন কর্মকর্তার ভূমিকা নিয়েই তখন প্রশ্ন ওঠে। সেই অভিযোগগুলোর সুরাহা না করে তাঁকে পদোন্নতি ও সংবর্ধনা দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

জুলাই আন্দোলনের সময় সাবেক প্রক্টর জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে শিক্ষার্থী গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ তোলা সমন্বয়ক ও জকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক নূর নবী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের দায়িত্ব পালনের সুবাদে তৎকালীন প্রক্টর জাহাঙ্গীরের প্রত্যক্ষ মদদ ও নেতৃত্বে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর পরিকল্পিত হামলা এবং তাঁদের পুলিশের গুলির মুখে ঠেলে দেওয়ার ঘটনা কাছ থেকে দেখেছি। ২০২৪ সালের ১৯ জুলাই লক্ষ্মীবাজার ও আশপাশের এলাকায় নির্বিচার গুলিতে ১৭ জন শহীদ হন। আন্দোলনের নেতৃস্থানীয় হিসেবে আমাকেও গুম করানো হয়েছিল। অথচ এসব অভিযোগের পরও বর্তমান উপাচার্য সাবেক ওই প্রক্টরকে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করেছেন।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনাকে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছি। প্রকাশ্যে সন্ত্রাসবিরোধী অবস্থান দেখালেও পর্দার আড়ালে নিপীড়কদের পুনর্বাসনের মাধ্যমে বর্তমান উপাচার্যের দ্বিচারিতা ও ভণ্ডামি প্রকাশ পেয়েছে। এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী ফেরদৌস শেখ বলেন, ‘জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর গুলি ও গ্রেপ্তারের ঘটনায় প্রক্টর জাহাঙ্গীরের ভূমিকা আমরা ভুলিনি। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পদোন্নতি দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থান স্পষ্ট করেছে। প্রশাসন তাঁর সঙ্গে সমঝোতা করলেও আমরা তাঁকে ছাড় দেব না। আমি ব্যক্তিগতভাবে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমরা আজ অনানুষ্ঠানিকভাবে উপাচার্য স্যারকে জানিয়েছি, জুলাইয়ে যাঁদের হাতে রক্ত লেগে আছে, তাঁদের এ ধরনের পদোন্নতি আমরা মেনে নেব না। উপাচার্য স্যার আমাদের জানিয়েছেন, এটি একটি একাডেমিক নিয়ম। কিন্তু আমরা বলেছি, একাডেমিক নিয়মের বেড়াজালে আওয়ামী লীগের দোসরদের স্থান দেওয়া চলবে না। আমরা উপাচার্যের কাছে বিষয়টি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছি। এ ছাড়া যেহেতু এটি একাডেমিক ও ইউজিসির প্রচলিত নিয়মের বিষয়, তাই ছাত্রদলের পক্ষ থেকে ইউজিসির কাছেও চিঠি দেওয়া হবে। স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে যেন একাডেমিকভাবেই ব্যবস্থা নেওয়া হয়, সেই দাবি জানাব।’জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘সাবেক প্রক্টর জাহাঙ্গীর সরাসরি জুলাই বিপ্লবের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজের স্বার্থে পুলিশের হাতে সোপর্দ করেছেন। তাঁর মতো একজন চিহ্নিত স্বৈরাচারকে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন যেভাবে সংবর্ধনা দিয়েছেন, তাতে আমরা মনে করি, তিনি জুলাই বিপ্লবের শিক্ষার্থীদের সঙ্গে তামাশা করেছেন। উপরে উপরে স্বৈরাচারবিরোধী র‍্যালি ও সমাবেশ করছেন, অন্যদিকে এমন ব্যক্তিদের ডেকে এনে পদোন্নতি দিচ্ছেন। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম দ্বিচারিতা এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল। সমাজে ভালো সাজতে তিনি অভিনব কৌশল অবলম্বন করছেন।’

রিয়াজুল ইসলাম আরও বলেন, ‘আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন দৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ডেরও নিন্দা জানাচ্ছি। অবিলম্বে এই পদোন্নতি বাতিল করতে হবে এবং কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহি করতে হবে। শিক্ষার্থীদের সঙ্গে এই প্রতারণার জবাব উপাচার্যকে দিতে হবে।’

শিক্ষার্থীদের ভাষ্য, জুলাই আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের যেসব কর্মকর্তার ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে, তাঁদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগের নিষ্পত্তি না করে সংশ্লিষ্ট ব্যক্তিকে পদোন্নতি দেওয়ায় প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তাঁরা পদোন্নতির সিদ্ধান্ত পুনর্বিবেচনার পাশাপাশি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

জুলাইয়ে শিক্ষার্থী গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ থাকার পরও পদোন্নতি পেলেন জবির সাবেক প্রক্টর

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream