বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক শরিফ-আর-রাফি


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক শরিফ-আর-রাফি

বাকৃবি প্রতিনিধি: 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক শরিফ-আর-রাফি। তিনি প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলীমের স্থলাভিষিক্ত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক আদেশনামায় এ তথ্য জানানো হয়।

আদেশনামায় জানানো হয়, অধ্যাপক শরিফ-আর-রাফিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) সহযোগী পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক শরিফ-আর-রাফি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম যেন সুষ্ঠু ও স্বাভাবিকভাবে চলমান থাকে, সে বিষয়ে আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।'

বিষয় : প্রক্টর অধ্যাপক শরিফ-আর-রাফি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক শরিফ-আর-রাফি

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

বাকৃবি প্রতিনিধি: 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক শরিফ-আর-রাফি। তিনি প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলীমের স্থলাভিষিক্ত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক আদেশনামায় এ তথ্য জানানো হয়।

আদেশনামায় জানানো হয়, অধ্যাপক শরিফ-আর-রাফিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) সহযোগী পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক শরিফ-আর-রাফি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম যেন সুষ্ঠু ও স্বাভাবিকভাবে চলমান থাকে, সে বিষয়ে আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।'


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream