বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শিক্ষার্থীদের দাবি মেনে ইবির পঞ্চম সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়িয়ে, কমিয়েছে ফি


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শিক্ষার্থীদের দাবি মেনে ইবির পঞ্চম সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়িয়ে, কমিয়েছে ফি
শিক্ষার্থীদের দাবি মেনে ইবির পঞ্চম সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়িয়ে, কমিয়েছে ফি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের নিবন্ধনের সময়সীমা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে সমাবর্তনের নিবন্ধন ফি কমানোরও ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আবেদন ও সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমানের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

আদেশ সূত্রে জানা যায়, নিয়মিত শিক্ষার্থীদের সমাবর্তনের নিবন্ধন ফি পূর্বনির্ধারিত ৪ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ২০১৯-২০ ও ২০২০-২১ বর্ষের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অন্যান্য শিক্ষাবর্ষের ক্ষেত্রে নির্ধারিত ফি অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, যে সকল শিক্ষার্থী আগের নির্ধারিত ফি অনুযায়ী ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাঁদের জমা দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। এছাড়া সমাবর্তনে অতিথি হিসেবে মা-বাবা, স্বামী-স্ত্রী, সন্তান এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য অভিভাবকেরা উপস্থিত থাকতে পারবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


শিক্ষার্থীদের দাবি মেনে ইবির পঞ্চম সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়িয়ে, কমিয়েছে ফি

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের নিবন্ধনের সময়সীমা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে সমাবর্তনের নিবন্ধন ফি কমানোরও ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আবেদন ও সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমানের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

আদেশ সূত্রে জানা যায়, নিয়মিত শিক্ষার্থীদের সমাবর্তনের নিবন্ধন ফি পূর্বনির্ধারিত ৪ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ২০১৯-২০ ও ২০২০-২১ বর্ষের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অন্যান্য শিক্ষাবর্ষের ক্ষেত্রে নির্ধারিত ফি অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, যে সকল শিক্ষার্থী আগের নির্ধারিত ফি অনুযায়ী ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাঁদের জমা দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। এছাড়া সমাবর্তনে অতিথি হিসেবে মা-বাবা, স্বামী-স্ত্রী, সন্তান এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য অভিভাবকেরা উপস্থিত থাকতে পারবেন।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream