বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

যুদ্ধাপরাধে ফাঁসি হলে শেখ হাসিনারও ফাঁসি হওয়া উচিত: দুলু


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যুদ্ধাপরাধে ফাঁসি হলে শেখ হাসিনারও ফাঁসি হওয়া উচিত: দুলু
যুদ্ধাপরাধে ফাঁসি হলে শেখ হাসিনারও ফাঁসি হওয়া উচিত: দুলু

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি কারও ফাঁসি হতে পারে, তাহলে শেখ হাসিনারও ফাঁসি হওয়া উচিত। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান তিনি।

বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম এ সমাবেশের আয়োজন করে।

দুলু অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাদের ব্যবসা-বাণিজ্য এখনো চলছে। এসব ব্যবসা থেকে পাওয়া অর্থ নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাই পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার আগে এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর কোনো সুযোগ নেই।

বিষয় : বিএনপি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


যুদ্ধাপরাধে ফাঁসি হলে শেখ হাসিনারও ফাঁসি হওয়া উচিত: দুলু

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি কারও ফাঁসি হতে পারে, তাহলে শেখ হাসিনারও ফাঁসি হওয়া উচিত। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান তিনি।

বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম এ সমাবেশের আয়োজন করে।

দুলু অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাদের ব্যবসা-বাণিজ্য এখনো চলছে। এসব ব্যবসা থেকে পাওয়া অর্থ নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাই পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার আগে এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর কোনো সুযোগ নেই।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream