মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

হাসিনার দেশে ফেরার ঘোষণায় আ. লীগের রাজনীতিই কঠিন হলো: শফিকুল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হাসিনার দেশে ফেরার ঘোষণায় আ. লীগের রাজনীতিই কঠিন হলো: শফিকুল
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। তবে তার এই ঘোষণাকে রাজনৈতিক ‘ব্লাফ’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিজয় দিবসে দেশে ফেরার তারিখ ঘোষণা করে শেখ হাসিনা নিজের পরিকল্পনার দুর্বলতাই প্রকাশ করেছেন। তার মতে, ১৬ ডিসেম্বর দেশে ফিরতে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে বিমান চাওয়ার মধ্য দিয়ে হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তাও দূর হয়েছে।

শফিকুল আলমের ধারণা, বাংলাদেশ আবারও ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানাবে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়া হলেও ভারতের পক্ষ থেকে তাকে প্রত্যর্পণ করা হবে না। এ প্রসঙ্গে পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শ্রীধারা দত্তের পর্যবেক্ষণও তুলে ধরেন তিনি।

১৬ ডিসেম্বর তারিখ বেছে নেওয়াকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসের অন্যতম পবিত্র দিন বিজয় দিবসে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কেউ বিমান পাঠাবে না।

তার মতে, হাসিনার এই ঘোষণার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোর জন্য পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া সহজ হয়েছে। এখন নির্দিষ্ট একটি দিনকে সামনে রেখে প্রয়োজনীয় পরিকল্পনা করা সম্ভব হবে।

শফিকুল আলম আরও আশঙ্কা প্রকাশ করেন, ১৫ ও ১৬ ডিসেম্বর আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজপথে বিক্ষোভ ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারেন। তবে পুরো ডিসেম্বরজুড়ে একই মাত্রায় রাজনৈতিক তৎপরতা ধরে রাখা দলটির জন্য কঠিন হবে বলে মনে করেন তিনি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশ সরকারের কাছে বিমান চেয়েছেন তিনি। দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন শেখ হাসিনা।

এদিকে, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশে ফিরতে হলে শেখ হাসিনাকে হাতকড়া পরা বন্দি হিসেবেই আসতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হাসিনার দেশে ফেরার ঘোষণায় আ. লীগের রাজনীতিই কঠিন হলো: শফিকুল

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream