সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম লালমাটিয়া থেকে গ্রেপ্তার


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম লালমাটিয়া থেকে গ্রেপ্তার
যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম লালমাটিয়া থেকে গ্রেপ্তার

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আজিজুল ইসলামকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জিয়াউদ্দিন আহমেদ জানান, মোহাম্মদপুরের লালমাটিয়ার ৮/৯ এ ব্লক থেকে মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

আজিজুল ইসলাম ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন। এর আগে তিনি কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে কেশবপুরে এক সমন্বয়কের ওপর হামলা, মারধর ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগে সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় চলতি বছরের এপ্রিলে আজিজুল ইসলামসহ ৫৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের খবর প্রকাশিত হয়েছিল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম লালমাটিয়া থেকে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আজিজুল ইসলামকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জিয়াউদ্দিন আহমেদ জানান, মোহাম্মদপুরের লালমাটিয়ার ৮/৯ এ ব্লক থেকে মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

আজিজুল ইসলাম ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন। এর আগে তিনি কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে কেশবপুরে এক সমন্বয়কের ওপর হামলা, মারধর ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগে সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় চলতি বছরের এপ্রিলে আজিজুল ইসলামসহ ৫৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের খবর প্রকাশিত হয়েছিল।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream