সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শমশেরনগরে অগ্নিকাণ্ড,পুড়ল ১১ কক্ষের মালামাল

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের চাতলাপুর সড়কে কাপ্তান মার্কেটের পিয়ারা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনের দ্বিতীয় তলার ১১টি কক্ষের মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে এ ঘটনায় ২৫ লাখ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির ধারণা পাওয়া গেছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের কক্ষগুলোতে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেননি।

খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও বাংলাদেশ বিমান বাহিনীর শমশেরনগর স্টেশনের একটি বিশেষ অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বিমান বাহিনীর ১৫ সদস্যের দলটি ১০ হাজার লিটার পানি ধারণক্ষমতাসম্পন্ন একটি অগ্নিনির্বাপণ যান নিয়ে সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

বিমান বাহিনীর দুই কর্মকর্তা,১১ জন বিমানসেনা এবং দুইজন অসামরিক ফায়ার ফাইটার আগুন নেভানো ও উদ্ধারকাজে অংশ নেন। পাশাপাশি ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণেও ভূমিকা রাখেন তাঁরা। বিমান বাহিনীর একটি ইউনিট এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এদিকে আগুনে দ্বিতীয় তলার ১১টি কক্ষে থাকা ভাড়াটিয়া হকার ও ব্যবসায়ীদের মালামাল এবং আসবাবপত্র পুড়ে যায়। ভবনেরও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ ফয়েজ আহমদ জানান, সকাল ১০টা ৪২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। বাংলাদেশ বিমান বাহিনীর শমশেরনগর ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে প্রায় ২৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে।

অন্যদিকে স্থানীয় ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের একটি অংশের দাবি,ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা হতে পারে।

বাংলাদেশ বিমান বাহিনীর শমশেরনগর ইউনিটের স্কোয়াড্রন লিডার খায়রুল ইসলাম জানান,খবর পাওয়ার পরপরই তাঁদের অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শমশেরনগরে অগ্নিকাণ্ড,পুড়ল ১১ কক্ষের মালামাল

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream