সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মাহদী আমিন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মাহদী আমিন
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জাতীয় জুলাই সনদ ও নির্বাচনী ইশতেহারে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার। নির্বাচনী ইশতেহার এবং জাতীয় জুলাই সনদে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো শতভাগ বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের বিচ্যুতির সুযোগ নেই।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন। নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিষয়গুলোর পাশাপাশি জাতীয় জুলাই সনদে স্বাক্ষরের সময় দেওয়া প্রতিশ্রুতি এবং নোট অব ডিসেন্টের বিষয়গুলোও বাস্তবায়ন করা হবে।

সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে মাহদী আমিন বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শতাধিক অধ্যাদেশ আইনে পরিণত করেছে। সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এটিও সরকারের পদক্ষেপের একটি উদাহরণ।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, এনসিপি নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ নিজেদের মতামত তুলে ধরেছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রয়েছে বলেও জানান তিনি।

এর আগে সোমবার দুপুর ১টা ২০ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুও উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মাহদী আমিন

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream