সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না: মাহদী আমিন


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না: মাহদী আমিন
এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের বৈঠকে কোনো ধরনের শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, বৈঠকে এনসিপির প্রতিনিধি দল নিজেদের বিভিন্ন বিষয় ও মতামত তুলে ধরেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী সরকারের অবস্থান ও দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছেন। এটি ছিল মূলত একটি মতবিনিময় সভা, এখানে শর্তের কোনো বিষয় ছিল না।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টা ২০ মিনিটে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মাহদী আমিন।

তিনি আরও জানান, বিএনপি সরকার নোট অব ডিসেন্ট (ভিন্নমত) মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে।

তিনি বলেন, সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও সেটা সুস্পষ্ট বলেছেন, বিএনপি সরকার নোট অব ডিসেন্টের মতো করে যেভাবে নির্বাচনি ম্যানুফেস্টোতে ও নির্বাচনি পথসভায় বলেছে, তা শতভাগ বাস্তবায়ন করবে।  

তিনি বলেন, আমরা দেখেছি সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রেকর্ড পরিমাণ অর্ডিন্যান্স আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সেটা আমরা নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী শতভাগ বাস্তবায়ন করবো।

সাংবাদিকদের এক প্রশ্ন তিনি বলেন, এখানে ঐক্য নতুনভাবে হওয়ার কিছু নেই। জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি সে সময় একটা ঐক্য ফুটে উঠেছিল। সব শ্রেণি-পেশার মানুষ তখন ফ্যাসিবাদী শক্তিকে প্রথিত করার জন্য এক হয়েছিল, সেটা এখনও আছে। এই বাংলাদেশের সব জনগণই রাষ্ট্র ক্ষমতার মালিক। সেখানে ইতিমধ্যেই ঐক্য প্রতিষ্ঠিত হয়ে রয়েছে।

বিষয় : মাহদী আমিন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না: মাহদী আমিন

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের বৈঠকে কোনো ধরনের শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, বৈঠকে এনসিপির প্রতিনিধি দল নিজেদের বিভিন্ন বিষয় ও মতামত তুলে ধরেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী সরকারের অবস্থান ও দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছেন। এটি ছিল মূলত একটি মতবিনিময় সভা, এখানে শর্তের কোনো বিষয় ছিল না।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টা ২০ মিনিটে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মাহদী আমিন।

তিনি আরও জানান, বিএনপি সরকার নোট অব ডিসেন্ট (ভিন্নমত) মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে।

তিনি বলেন, সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও সেটা সুস্পষ্ট বলেছেন, বিএনপি সরকার নোট অব ডিসেন্টের মতো করে যেভাবে নির্বাচনি ম্যানুফেস্টোতে ও নির্বাচনি পথসভায় বলেছে, তা শতভাগ বাস্তবায়ন করবে।  

তিনি বলেন, আমরা দেখেছি সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রেকর্ড পরিমাণ অর্ডিন্যান্স আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সেটা আমরা নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী শতভাগ বাস্তবায়ন করবো।

সাংবাদিকদের এক প্রশ্ন তিনি বলেন, এখানে ঐক্য নতুনভাবে হওয়ার কিছু নেই। জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি সে সময় একটা ঐক্য ফুটে উঠেছিল। সব শ্রেণি-পেশার মানুষ তখন ফ্যাসিবাদী শক্তিকে প্রথিত করার জন্য এক হয়েছিল, সেটা এখনও আছে। এই বাংলাদেশের সব জনগণই রাষ্ট্র ক্ষমতার মালিক। সেখানে ইতিমধ্যেই ঐক্য প্রতিষ্ঠিত হয়ে রয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream