সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ইউক্রেনে রাশিয়ার হামলায় প্রাণ গেল নারী-শিশুসহ ১৫ জনের

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে পৃথক তিনটি স্থানে রাশিয়ার হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন নারী ও শিশুও। সোমবার আঞ্চলিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তাদের তথ্যমতে, ডাইমার এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় ১১ জন, ভিশনেভে শহরের একটি সুপারমার্কেটে হামলায় তিনজন এবং বিলা সের্কভা শহরের একটি বাড়িতে হামলায় একজন নিহত হয়েছেন।

ডাইমার এলাকায় রাতের হামলায় পাঁচতলা একটি আবাসিক ভবনের একাংশ ধসে পড়ে। খবর পেয়ে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু করেন। কিয়েভ অঞ্চলের কর্মকর্তা তিমুর তকাচেঙ্কো জানান, ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধারের পর ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এলাকাটি রাজধানী কিয়েভ থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে অবস্থিত।

ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, নিহতদের মধ্যে একজন কিশোর ও চল্লিশোর্ধ্ব এক নারী রয়েছেন। এ ছাড়া নিখোঁজ বা যোগাযোগ বিচ্ছিন্ন ১১ জনকে খুঁজছিলেন উদ্ধারকর্মীরা। তাদের মধ্যে দুটি শিশুও রয়েছে।

তবে ধ্বংসস্তূপের নিচ থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে ৭৯ বছর বয়সী এক নারী ও একটি শিশুও রয়েছে।

অন্যদিকে, ভিশনেভে শহরের একটি সুপারমার্কেটে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শিশুসহ অন্তত ১৫ জন। শহরটির মেয়র ইলিয়া ডিকভ ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

তকাচেঙ্কো বলেন, সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে সুপারমার্কেটে গিয়েছিলেন। কিন্তু রাশিয়ার হামলায় তাদের স্বাভাবিক কেনাকাটার মুহূর্তই ভয়াবহ প্রাণহানির ঘটনায় পরিণত হয়েছে।

এ ছাড়া বিলা সের্কভা শহরে একটি ব্যক্তিগত বাড়িতে হামলায় একজন নিহত হয়েছেন। হামলার পর বাড়িটিতে আগুন ধরে যায় বলে জানান তকাচেঙ্কো।

ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্গেই কোরেতস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, রাশিয়া দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও হামলা চালিয়েছে।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন যখন আরও একটি শীত মৌসুমের মুখোমুখি, তখন রাশিয়া নিয়মিত রাতের বেলা আকাশপথে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে। দেশটিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন পঞ্চম বছরে পদার্পণ করেছে। তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি নেমে আসার সঙ্গে সঙ্গে বিশেষ করে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার জবাবে কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিলেন। বৃহস্পতিবার তিনি বলেন, এর জবাবে রাশিয়া আরও বেশি কষ্টদায়ক হামলা চালাবে।

ইউক্রেন এক সপ্তাহের মধ্যে সেতুটিতে তিনবার হামলা চালায়। এতে সেতুর সড়কপথের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অধিকৃত ক্রিমিয়ায় রুশ নিয়ন্ত্রণের প্রতীক হিসেবে বিবেচিত সেতুটি।

ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে পুতিনের শীর্ষ বৈঠকের পর ইউক্রেনের প্রতি এ সতর্কবার্তা আসে। বৈঠকটি নিয়ে এমন আশঙ্কা তৈরি হয়েছে যে, শক্তিশালী দেশগুলোর নেতারা কিয়েভ ও ইউরোপকে পাশ কাটিয়ে ইউক্রেন যুদ্ধ নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন।

এ ত্রিপক্ষীয় আলোচনাকে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও সোভিয়েত নেতা জোসেফ স্তালিন যুদ্ধ-পরবর্তী ভূরাজনৈতিক সীমানা নিয়ে আলোচনা করেছিলেন।

ইউক্রেনের মানবাধিকারবিষয়ক ন্যায়পাল দিমিত্রো লুবিনেটস এ হামলাকে ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার গণহত্যামূলক যুদ্ধের’ অংশ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, বিশ্বের আর চোখ ফিরিয়ে রাখা উচিত নয়। এ সন্ত্রাসের নিন্দা জানিয়ে রাশিয়াকে জবাবদিহির আওতায় আনা এবং নিরপরাধ ইউক্রেনীয়দের হত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।  

বিষয় : ইউক্রেন রাশিয়া হামলায় নিহত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ইউক্রেনে রাশিয়ার হামলায় প্রাণ গেল নারী-শিশুসহ ১৫ জনের

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream