সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

হজের নিবন্ধন নিয়ে মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হজের নিবন্ধন নিয়ে মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
হজের নিবন্ধন নিয়ে মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

২০২৭ সালের হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের জন্য আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ সময়ের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের বাকি টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় বাতিল হয়ে যাবে প্রাথমিক নিবন্ধন।

রোববার (২২ নভেম্বর) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৭-এর ৫ নম্বর অনুচ্ছেদের ৬ নম্বর নির্দেশনা অনুযায়ী, যারা ইতোমধ্যে প্রাথমিক নিবন্ধন করেছেন, তাদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এ নির্দেশনা সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের জন্য প্রযোজ্য। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


হজের নিবন্ধন নিয়ে মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

২০২৭ সালের হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের জন্য আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ সময়ের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের বাকি টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় বাতিল হয়ে যাবে প্রাথমিক নিবন্ধন।

রোববার (২২ নভেম্বর) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৭-এর ৫ নম্বর অনুচ্ছেদের ৬ নম্বর নির্দেশনা অনুযায়ী, যারা ইতোমধ্যে প্রাথমিক নিবন্ধন করেছেন, তাদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এ নির্দেশনা সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের জন্য প্রযোজ্য। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream