সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় সম্পর্ক জোরদারে স্পিকারের ইসলামাবাদ সফর


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় সম্পর্ক জোরদারে স্পিকারের ইসলামাবাদ সফর
বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় সম্পর্ক জোরদারে স্পিকারের ইসলামাবাদ সফর

সরকারি সফরে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে ইসলামাবাদ গেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সফরে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে একটি ফ্লাইটে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এ সফরে স্পিকারের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল অংশ নিচ্ছে। প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আগামী ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

বিষয় : পাকিস্তান স্পিকার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় সম্পর্ক জোরদারে স্পিকারের ইসলামাবাদ সফর

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সরকারি সফরে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে ইসলামাবাদ গেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সফরে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে একটি ফ্লাইটে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এ সফরে স্পিকারের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল অংশ নিচ্ছে। প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আগামী ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream