সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

টানা তিন সপ্তাহ ধরে কমছে তেলের দাম, বাজারে বিরাজ করছে অস্থিরতা

বৈশ্বিক শেয়ারবাজারে দরপতন ও বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির প্রবণতা বাড়ায় আন্তর্জাতিক পণ্যবাজারেও এর প্রভাব পড়েছে। এর ফলে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। তবে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ এবং উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে বিভিন্ন নৌযানে একের পর এক হামলার ঘটনা তেলের দামের বড় ধরনের পতন ঠেকিয়ে রেখেছে।

সোমবার (২৩ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ২৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ০ দশমিক ১৮ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে।

এ নিয়ে টানা তিন সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমেছিল।

বিশ্লেষকদের মতে, একদিকে বৈশ্বিক আর্থিক বাজারে অস্থিরতা ও বিক্রির চাপ তেলের দাম কমিয়ে দিচ্ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি করছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ওঠানামা অব্যাহত রয়েছে।

তবে আঞ্চলিক তেল সরবরাহের ওপর নতুন হুমকি এই দাম কমার প্রবণতাকে কিছুটা সামলে রেখেছে।

রোববার ইয়েমেনের হুথিরা সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার দাবি করেছে, অন্যদিকে সপ্তাহান্তে উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালির কাছে বাণিজ্যিক জাহাজে বেশ কয়েকটি হামলার খবর পাওয়া গেছে।

সূত্র: আল জাজিরা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

টানা তিন সপ্তাহ ধরে কমছে তেলের দাম, বাজারে বিরাজ করছে অস্থিরতা

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

বৈশ্বিক শেয়ারবাজারে দরপতন ও বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির প্রবণতা বাড়ায় আন্তর্জাতিক পণ্যবাজারেও এর প্রভাব পড়েছে। এর ফলে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। তবে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ এবং উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে বিভিন্ন নৌযানে একের পর এক হামলার ঘটনা তেলের দামের বড় ধরনের পতন ঠেকিয়ে রেখেছে।

সোমবার (২৩ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ২৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ০ দশমিক ১৮ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে।

এ নিয়ে টানা তিন সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমেছিল।

বিশ্লেষকদের মতে, একদিকে বৈশ্বিক আর্থিক বাজারে অস্থিরতা ও বিক্রির চাপ তেলের দাম কমিয়ে দিচ্ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি করছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ওঠানামা অব্যাহত রয়েছে।

তবে আঞ্চলিক তেল সরবরাহের ওপর নতুন হুমকি এই দাম কমার প্রবণতাকে কিছুটা সামলে রেখেছে।

রোববার ইয়েমেনের হুথিরা সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার দাবি করেছে, অন্যদিকে সপ্তাহান্তে উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালির কাছে বাণিজ্যিক জাহাজে বেশ কয়েকটি হামলার খবর পাওয়া গেছে।

সূত্র: আল জাজিরা

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream