সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

টানা ২৪ ঘণ্টা ১০ এলাকায় গ্যাস থাকবে না


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টানা ২৪ ঘণ্টা ১০ এলাকায় গ্যাস থাকবে না
টানা ২৪ ঘণ্টা ১০ এলাকায় গ্যাস থাকবে না

মানিকগঞ্জ ও ঢাকার ধামরাইয়ের ১০টি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জরুরি সংস্কার ও কারিগরি উন্নয়নকাজের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ থাকবে। এর মধ্যে আবাসিক, বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহক রয়েছেন।

রোববার (২২ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এদিকে, ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রান্নাসহ দৈনন্দিন কাজে ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহকরা। তাই আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধামরাই ডিআরএসের (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) মডিফিকেশন এবং মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

১. মানিকগঞ্জ সদর ২. সাটুরিয়া ৩. শিবালয় ৪. ইসলামপুর ৫. বারবাড়িয়া ৬. ধামরাই ৭. জয়পুরা ৮. ডাউটিয়া ৯. কালামপুর ১০. শ্রীরামপুর।

তিতাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত এই সময়ে উল্লিখিত এলাকাগুলোর আশপাশের অঞ্চলগুলোতেও গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করতে পারে।

উল্লেখ্য, সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বিষয় : গ্যাস

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


টানা ২৪ ঘণ্টা ১০ এলাকায় গ্যাস থাকবে না

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

মানিকগঞ্জ ও ঢাকার ধামরাইয়ের ১০টি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জরুরি সংস্কার ও কারিগরি উন্নয়নকাজের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ থাকবে। এর মধ্যে আবাসিক, বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহক রয়েছেন।

রোববার (২২ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এদিকে, ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রান্নাসহ দৈনন্দিন কাজে ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহকরা। তাই আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধামরাই ডিআরএসের (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) মডিফিকেশন এবং মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

১. মানিকগঞ্জ সদর ২. সাটুরিয়া ৩. শিবালয় ৪. ইসলামপুর ৫. বারবাড়িয়া ৬. ধামরাই ৭. জয়পুরা ৮. ডাউটিয়া ৯. কালামপুর ১০. শ্রীরামপুর।

তিতাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত এই সময়ে উল্লিখিত এলাকাগুলোর আশপাশের অঞ্চলগুলোতেও গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করতে পারে।

উল্লেখ্য, সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream