সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মোদির সঙ্গে বৈঠকে বসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ

বৈঠকে দুই দেশের মধ্যে যোগাযোগব্যবস্থা উন্নয়ন, দুর্যোগের পর পুনর্গঠন, অবকাঠামো নির্মাণ এবং জ্বালানি খাতে সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি নতুন একটি সাপ্তাহিক ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন। ‘সরযূ-কামলা এক্সপ্রেস’ নামের এই ট্রেন ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার সঙ্গে নেপালের জনকপুর ধামকে যুক্ত করবে।

গত ২৭ মার্চ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই বালেন শাহের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেছিলেন তিনি।

দীর্ঘদিন ধরে নেপালের নতুন প্রধানমন্ত্রীরা প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার রীতি অনুসরণ করে আসছেন। তবে এটি বাধ্যতামূলক কোনো নিয়ম নয়। ২০২৪ সালে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি প্রথমে চীন সফরে গিয়ে এই প্রচলিত রীতির ব্যতিক্রম ঘটিয়েছিলেন।

৩৫ বছর বয়সী শাহকে ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। এরপর মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে শ্রদ্ধা জানাবেন তিনি। পরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রায় ৩০ মিনিটের একান্ত বৈঠকে বসবেন শাহ। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) ও যৌথ বিবৃতি বিনিময় করা হবে।

নেপালি সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ভারতের আকাশসীমা ব্যবহার করে নেপালের জন্য অতিরিক্ত আকাশপথে প্রবেশের রুট চালুর দীর্ঘদিনের দাবি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন সহায়তা এবং দ্বিপক্ষীয় সহযোগিতার অন্যান্য বিষয়ও আলোচনায় আসতে পারে।

আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থা উন্নত করতে নেপাল দীর্ঘদিন ধরে ভারতের আকাশসীমা ব্যবহার করে অতিরিক্ত প্রবেশপথ চালুর দাবি জানিয়ে আসছে। বিশেষ করে ভৈরহাওয়া ও পোখারায় অবস্থিত দেশটির দুটি আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে এ ধরনের রুট গুরুত্বপূর্ণ।

এ ছাড়া বন্যা-পরবর্তী পুনর্গঠন ও অবকাঠামো উন্নয়নে ভারতের কাছ থেকে বড় ধরনের সহায়তা চাইছে নেপাল। এ ক্ষেত্রে অনুদানের পাশাপাশি সহজ শর্তের ঋণও প্রত্যাশা করছে কাঠমান্ডু। গত ২৬ আগস্ট ভোতেকোশি-রাসুওয়া করিডরে ভয়াবহ বন্যার পর পুনর্গঠন ও পুনর্বাসন কার্যক্রমের জন্য ভারতের কাছে প্রায় ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছে নেপাল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জ্বালানি খাতের সহযোগিতাও দুই দেশের আলোচনায় গুরুত্ব পেতে পারে। ভারতীয় বাজারে বিদ্যুৎ রপ্তানি বাড়াতে চায় নেপাল। অন্যদিকে, নেপালের জলবিদ্যুৎ খাতে বিনিয়োগের বিষয়ে ভারতের আগ্রহ ক্রমেই বাড়ছে।

ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আজ সন্ধ্যায় ভারত ছাড়ার কথা রয়েছে বালেন শাহের। সফরসঙ্গী হিসেবে শাহের সঙ্গে অন্তত চারজন মন্ত্রী রয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, অবকাঠামোমন্ত্রী, পর্যটন ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী এবং জ্বালানি ও পানিসম্পদমন্ত্রীর থাকার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া নেপালের প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলে কয়েকজন ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাও রয়েছেন। ভারতের বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এবং দুই দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা খতিয়ে দেখাই তাঁদের সফরের অন্যতম উদ্দেশ্য।

বিষয় : প্রধানমন্ত্রী ভারত নরেন্দ্র মোদি নেপাল কাঠমান্ডু

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মোদির সঙ্গে বৈঠকে বসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream