রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

যুক্তরাষ্ট্রকে ভুল স্বীকার ও প্রতিশ্রুতি পূরণের আহ্বান ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, বর্তমান সংকট সমাধান করতে হলে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভুল স্বীকার করতে হবে এবং দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করতে হবে। একই সঙ্গে ইরানের যৌক্তিক ও আইনসম্মত দাবিগুলো মেনে নিতে হবে।

তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র এসব দাবি না মানলে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

শনিবার (২১ নভেম্বর) ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আরাঘচি।

তিনি আরও জানান, ইরান নিজেদের আত্মরক্ষায় প্রস্তুত রয়েছে। তবে একই সঙ্গে আলোচনার পথও খোলা রাখতে চায় তেহরান। অর্থাৎ, সংকট সমাধানে আলোচনার সুযোগ থাকলেও নিজেদের অবস্থান থেকে সরে আসবে না ইরান।

অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাঘচি দাবি করেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ সম্পূর্ণ অবৈধ। তিনি আঞ্চলিক দেশগুলোর মধ্যে আরও আলোচনা এবং মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। যুক্তিনির্ভর প্রক্রিয়ার মাধ্যমে এই অবরোধ তুলে নেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। পরে জুনে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারকের আওতায় ৬০ দিনের জন্য প্রণালিটি খুলতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র সমঝোতা লঙ্ঘন করেছে অভিযোগ করে আবারও প্রণালি বন্ধ করে দেয় ইরান। আঞ্চলিক নৌ চলাচলে মার্কিন হস্তক্ষেপ বন্ধসহ কয়েকটি পূর্বশর্ত পূরণ হলেই প্রণালিটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছে তেহরান।

ইসলামাবাদে আলোচনায় নিজেদের শর্ত প্রতিষ্ঠা করতে ব্যর্থ হওয়ার পর গত এপ্রিলে ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এর জবাবে ইসরায়েল-অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে।

ইরানের এই পদক্ষেপে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে তেল ও জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে যায়। সরবরাহ সংকট সামাল দিতে ওয়াশিংটন ও আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) কয়েক দফায় কৌশলগত তেলের মজুত বাজারে ছাড়ে।

অনুষ্ঠানে ইরান ও ওমানের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও তুলে ধরেন আরাঘচি। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে। ওমান শুধু ইরানের প্রতিবেশী নয়, বরং বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ। পারস্য উপসাগর ও পশ্চিম এশিয়ায় শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন এগিয়ে নিতে ওমানের সুস্পষ্ট লক্ষ্য রয়েছে।

সূত্র: প্রেস টিভি বিডি-প্রতিদিন/এমই

বিষয় : সংকট ভুল স্বীকার প্রতিশ্রুতি না মানলে কাটবে না আরাঘচি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২২ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রকে ভুল স্বীকার ও প্রতিশ্রুতি পূরণের আহ্বান ইরানের

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream