রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ ট্রাইব্যুনালের রায়ে: প্রসিকিউটর


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ ট্রাইব্যুনালের রায়ে: প্রসিকিউটর
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ ট্রাইব্যুনালের রায়ে: প্রসিকিউটর

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানিয়েছেন, এই তদন্ত সারা দেশে পরিচালনা করা হবে। তাই তদন্ত শেষ করতে আরও কিছুটা সময় লাগতে পারে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সারা দেশে চলমান সহিংসতা এবং আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ার তদন্তের অগ্রগতি নিয়ে গাজী তামিম বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দেশব্যাপী তদন্ত হওয়ায় পুরো প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় প্রয়োজন।

তিনি আরও বলেন, এরই মধ্যে ট্রাইব্যুনালের একটি রায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিচারের জন্য অভিযোগ গঠন করা হয়েছিল। সেই অভিযোগে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন কি না, সেটিও বিচার করা হয়। ট্রাইব্যুনাল ওই আসামিদের দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছেন।

প্রসিকিউটর তামিমের মতে, ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে যে ধরনের কার্যক্রম দেখা যাচ্ছে, তার প্রতিফলনও ওই রায়ে রয়েছে বলে মনে করেন তিনি।

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা ওই রায়ের আলোকে পরবর্তী কোনও পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কি না প্রশ্নে তিনি বলেন, রায়ের কপি হাতে পেলে বিস্তারিত জানানো হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলায় দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটি চার্জ ফ্রেম করা হয়েছিল। সেই চার্জ প্রমাণিত হয়েছে এবং এ মামলায় তারা সাজা পেয়েছেন।

আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্তের সময়সীমা কত দিন হতে পারে জানতে চাইলে গাজী তামিম বলেন, তদন্তের সময় সম্পর্কে এখনই বলা কঠিন, আপাতত তা বলা যাচ্ছে না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২২ নভেম্বর ২০২৬


আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ ট্রাইব্যুনালের রায়ে: প্রসিকিউটর

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানিয়েছেন, এই তদন্ত সারা দেশে পরিচালনা করা হবে। তাই তদন্ত শেষ করতে আরও কিছুটা সময় লাগতে পারে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সারা দেশে চলমান সহিংসতা এবং আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ার তদন্তের অগ্রগতি নিয়ে গাজী তামিম বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দেশব্যাপী তদন্ত হওয়ায় পুরো প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় প্রয়োজন।

তিনি আরও বলেন, এরই মধ্যে ট্রাইব্যুনালের একটি রায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিচারের জন্য অভিযোগ গঠন করা হয়েছিল। সেই অভিযোগে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন কি না, সেটিও বিচার করা হয়। ট্রাইব্যুনাল ওই আসামিদের দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছেন।

প্রসিকিউটর তামিমের মতে, ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে যে ধরনের কার্যক্রম দেখা যাচ্ছে, তার প্রতিফলনও ওই রায়ে রয়েছে বলে মনে করেন তিনি।

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা ওই রায়ের আলোকে পরবর্তী কোনও পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কি না প্রশ্নে তিনি বলেন, রায়ের কপি হাতে পেলে বিস্তারিত জানানো হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলায় দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটি চার্জ ফ্রেম করা হয়েছিল। সেই চার্জ প্রমাণিত হয়েছে এবং এ মামলায় তারা সাজা পেয়েছেন।

আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্তের সময়সীমা কত দিন হতে পারে জানতে চাইলে গাজী তামিম বলেন, তদন্তের সময় সম্পর্কে এখনই বলা কঠিন, আপাতত তা বলা যাচ্ছে না।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream