রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মিস ইউনিভার্সের ব্যস্ততার মধ্যেই নতুন সুখবর দিলেন মাহি


বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিস ইউনিভার্সের ব্যস্ততার মধ্যেই নতুন সুখবর দিলেন মাহি
মিস ইউনিভার্সের ব্যস্ততার মধ্যেই নতুন সুখবর দিলেন মাহি

৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত সময় পার করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। এরই মধ্যে ভক্তদের নতুন সুখবর দিয়েছেন তিনি। ছোট পর্দার পর এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।

‘মস্তান’ নামের একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করবেন মাহি। সিনেমাটি পরিচালনা করছেন নাটক ও বিজ্ঞাপন নির্মাতা কিসলু গোলাম হায়দার।

বিজ্ঞাপন নির্মাতা হিসেবে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে কিসলুর। পাশাপাশি নাটক ও টেলিছবি নির্মাণ করেও পরিচিতি পেয়েছেন তিনি। এবার তার পরিচালনায় প্রথমবারের মতো সিনেমার পর্দায় দেখা যাবে সামিরা খান মাহিকে।

এবারই প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণে যাচ্ছেন তিনি। এদিকে প্রথম সিনেমাতেই মাহি সহশিল্পী হিসেবে সঙ্গী পাচ্ছেন চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ ও তমা মির্জাকে।

আগামী ২৫ নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা কিসলু গোলাম হায়দার।

বিষয় : মিস ইউনিভার্স সামিরা খান মাহি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২২ নভেম্বর ২০২৬


মিস ইউনিভার্সের ব্যস্ততার মধ্যেই নতুন সুখবর দিলেন মাহি

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত সময় পার করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। এরই মধ্যে ভক্তদের নতুন সুখবর দিয়েছেন তিনি। ছোট পর্দার পর এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।

‘মস্তান’ নামের একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করবেন মাহি। সিনেমাটি পরিচালনা করছেন নাটক ও বিজ্ঞাপন নির্মাতা কিসলু গোলাম হায়দার।

বিজ্ঞাপন নির্মাতা হিসেবে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে কিসলুর। পাশাপাশি নাটক ও টেলিছবি নির্মাণ করেও পরিচিতি পেয়েছেন তিনি। এবার তার পরিচালনায় প্রথমবারের মতো সিনেমার পর্দায় দেখা যাবে সামিরা খান মাহিকে।

এবারই প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণে যাচ্ছেন তিনি। এদিকে প্রথম সিনেমাতেই মাহি সহশিল্পী হিসেবে সঙ্গী পাচ্ছেন চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ ও তমা মির্জাকে।

আগামী ২৫ নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা কিসলু গোলাম হায়দার।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream