রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা
প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা ও সহিংসতার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সরকারপ্রধানের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে নিয়ে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে এনসিপির একটি প্রতিনিধিদল। এনসিপি ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এই সংলাপের মধ্য দিয়ে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক শুরু হতে যাচ্ছে।

এনসিপি সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে অনুষ্ঠিতব্য এই বৈঠকে দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে। যুক্তরাজ্য সফরে থাকা নাহিদ ইসলাম আজ রোববার (২২ নভেম্বর) বিকেলে দেশে ফেরার পর প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম চূড়ান্ত করা হবে। এর আগে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বৈঠকের বিষয়ে এনসিপির সঙ্গে যোগাযোগ করেন।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে এনসিপি ইতিবাচকভাবে গ্রহণ করেছে। বার্তায় দলটির পক্ষ থেকে উল্লেখ করা হয়, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।

এনসিপির নেতাদের ভাষ্য অনুযায়ী, সোমবারের বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের পর যেসব কারণে রাজনৈতিক ঐক্যে ফাটল ধরেছে, তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের আশ্রয় দিচ্ছেন—এমন অভিযোগের বিষয়টিও বৈঠকে উপস্থাপন করা হবে। এছাড়া গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নসহ দলটির পাঁচ দফা দাবি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন এনসিপি নেতারা।

জাতীয় সংসদের সবশেষ অধিবেশনে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে আলোচনার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে গত বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াত সূত্রে জানা গেছে, শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। আগামী ২৬ নভেম্বর তিনি দেশে ফেরার পর ২৭ বা ২৮ নভেম্বর জামায়াতের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে বসতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক নেতা জানান, সব দলকে নিয়ে আলোচনার ক্ষেত্রে একটি অভিন্ন ভিত্তি বা ‘রেফারেন্স পয়েন্ট’ হিসেবে জুলাই সনদ ও গণভোটকে সামনে রাখতে চায় দলটি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে প্রধানমন্ত্রী প্রথমে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন এবং পরবর্তীতে সর্বদলীয় বৈঠক আয়োজন করা হতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream