রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চায়ের দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে উপজেলার মনাকষা ইউপির হাউসনগর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন ওই গ্রামের বকুলের স্ত্রী মিলি আরা (৩২) ও তার মেয়ে লিমু খাতুন (১৪)।

প্রতিবেশী আবদুল আহাদ জানান, প্রতিদিনের মতো রোববার সকালে বাড়ির সামনে তাদের চা-বিস্কুটের দোকান খুলতে যান মিলি আরা। এর আগে থেকেই দোকানঘরের টিনের চাল ও টিনের দরজায় বিদ্যুতায়িত হয়ে ছিল। দরজা খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মাকে বাঁচাতে গিয়ে মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান জানান,পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২২ নভেম্বর ২০২৬

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চায়ের দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে উপজেলার মনাকষা ইউপির হাউসনগর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন ওই গ্রামের বকুলের স্ত্রী মিলি আরা (৩২) ও তার মেয়ে লিমু খাতুন (১৪)।

প্রতিবেশী আবদুল আহাদ জানান, প্রতিদিনের মতো রোববার সকালে বাড়ির সামনে তাদের চা-বিস্কুটের দোকান খুলতে যান মিলি আরা। এর আগে থেকেই দোকানঘরের টিনের চাল ও টিনের দরজায় বিদ্যুতায়িত হয়ে ছিল। দরজা খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মাকে বাঁচাতে গিয়ে মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান জানান,পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream