প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
আবুল হাসনাত শামীম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ||
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চায়ের দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে উপজেলার মনাকষা ইউপির হাউসনগর গ্রামে এ ঘটনা ঘটে।মারা যাওয়া দুজন হলেন ওই গ্রামের বকুলের স্ত্রী মিলি আরা (৩২) ও তার মেয়ে লিমু খাতুন (১৪)।প্রতিবেশী আবদুল আহাদ জানান, প্রতিদিনের মতো রোববার সকালে বাড়ির সামনে তাদের চা-বিস্কুটের দোকান খুলতে যান মিলি আরা। এর আগে থেকেই দোকানঘরের টিনের চাল ও টিনের দরজায় বিদ্যুতায়িত হয়ে ছিল। দরজা খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মাকে বাঁচাতে গিয়ে মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হয়।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান জানান,পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম